Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা
  • তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ
  • কেশবপুরে জবাই করা ছাগলের পেটে দুই বাচ্চা!
  • যশোর সদর হাসপাতালে দালাল চক্রের দুই সদস্য ও নারী চোর আটক
  • অভয়নগরে শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ
  • তালায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু : পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
  • যশোরে বিদেশ ফেরত নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মেহেরপুরে সড়কে গেল ভ্যানচালকের প্রাণ : আহত ৫

banglarbhoreBy banglarbhoreDecember 20, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ফতাইপুর গ্রামে দ্রুতগতির বাস চাপায় শ্যালো ইঞ্জিন চালিত বুলবুল হোসেন (৪২) নামে এক পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে শিশুসহ ৫ জন।
গতকাল বেলা ১১ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল হোসেন গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন এসবি পরিবহনের হেলপার কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজনগর গ্রামের নাহিদ ইসলাম (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের আবু বক্কর (২০), গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকার তৈয়বুর রহমান (৮), মালশাদহ গ্রামের পল্লব হোসেন (৩০)।
স্থানীয়রা জানান, মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এসবি পরিবহনের একটি বাস চেংগাড়া ফতাইপুর নামক স্থানে বিপরীতে দিক থেকে আসা খড়িবোঝাই একটি পাখিভ্যানকে মুখোমুখি ধাক্কা দিলে ভ্যানটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ওই বাসটিও খাদে পড়ে যায়। এতে ভ্যানচালক বুলবুল হোসেনসহ ৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন ভ্যানচালক বুলবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
বাসযাত্রী পল্লব হোসেন বলেন, ‘বাস চালানোর সময় বাসের চালক গল্প করছিলেন। একপর্যায়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেন।’
গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা

    October 6, 2026

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা

    October 6, 2026

    তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ

    October 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.