Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৯, ২০২৪

যবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়ন শীর্ষক সেমিনার

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
কৃত্তিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স জ্ঞান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়ন নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। সোমবার সকালে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স জ্ঞান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়ন ’ শীর্ষক সেমিনার আয়োজন করে যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ।

যবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়ন শীর্ষক সেমিনার
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের ডেলোইট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শেখ শাহারিয়ার হোসেন। তিনি বিশ্ব বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের গুরুত্ব তুলে ধরেন। নতুন কিছু আবিস্কার, প্রতিবন্ধকতা, প্রসেস বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণামূলক তথ্য উপস্থাপন করেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃত্তিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স নিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। এছাড়াও সেমিনারের আগে জাস্ট রোবো সোসাইটির আয়োজনে পোস্টার প্রেজেন্টেশন, কুইজ প্রতিযোগিতা, ই-ফুটবল, বিভিন্ন রকম স্মার্ট ফোন বেস বায়োসেন্সর, মাল্টি পার্পোজ রোবট লাইন, ফোলোয়িং রোবটসহ নানরকম প্রোজেক্ট দেখানো হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুুরষ্কার বিতরণ করা হয়। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিবের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন রোবোটিক্স সোসাইটির সাধারণ সম্পাদক ইনজামামুল হক শিশির প্রমুখ। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম।

যবিপ্রবি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.