Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নিখোঁজের ৫ দিন পর জীবননগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • রামপালে যুবক আহাদ হত্যা : অভিযুক্ত চরমপন্থিসহ আটক ৩
  • যশোরে বৈদ্যুতিক পোল থেকে পড়ে ইন্টারনেট কর্মী নিহত
  • যশোরে কাভার্ড ভ্যান থেকে উদ্ধার ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবিতে সুষ্ঠুভাবে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreFebruary 28, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, পরীক্ষা কেন্দ্রের আহবায়ক ও শাবিপ্রবি হতে আগত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। পরিদর্শন শেষে যবিপ্রবি উপাচার্য বলেন, সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ যাঁরা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সার্বিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা বেসামরিক, আধা-সামরিক, গোয়েন্দা সংস্থাসহ ভলেন্টিয়ার্স সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শাবিপ্রবিকেও ধন্যবাদ আমাদের এখানে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন করার জন্য।

যবিপ্রবি কেন্দ্রের আহবায়ক ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, অত্যন্ত সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে শাবিপ্রবি স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিলো সন্তোষজনক। সকালে ১১ টায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩০৫৮ জন কিন্তু উপস্থিত ছিলো ২৫৫৬ জন। ‘বি’ ইউনিটের উপস্থিতির হার ছিলো শতকরা ৮৩ দশমিক ৫৮। বিকাল ৩ টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩৭৯৩ জন কিন্তু উপস্থিত ছিলো ৩০৩৭ জন। ‘এ’ ইউনিটের উপস্থিতির হার ছিলো ৮০ দশমিক ০৭। অনুষ্ঠিত পরীক্ষায় কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াতের দুর্দশা লাঘবে যশোর শহরের পালপাড়ি থেকে শাটল বাসের ব্যাবস্থা করে যবিপ্রবি। শুক্রবার সকাল ১১ টায় ‘বি’ ইউনিটের এবং বিকাল ৩ টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সংগঠন ও জেলা সমিতিগুলো শিক্ষার্থীদের বিভিন্ন রকম সহায়তা প্রদান করে।

যবিপ্রবি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নিখোঁজের ৫ দিন পর জীবননগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    September 22, 2026

    রামপালে যুবক আহাদ হত্যা : অভিযুক্ত চরমপন্থিসহ আটক ৩

    September 22, 2026

    যশোরে বৈদ্যুতিক পোল থেকে পড়ে ইন্টারনেট কর্মী নিহত

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.