Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় বসেই যশোরে চালান ইয়াবার কারবার
  • যশোরে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • তারেক রহমানের আগমন ঘিরে যশোরবাসীর প্রত্যাশা
  • যবিপ্রবিতে হলের খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • স্বপ্নচারী সমাজ কল্যাণ সংস্থার মেধাবৃত্তি : ৩০২ শিক্ষার্থীকে সনদ প্রদান
  • যশোরে টিআরসি নিয়োগ পরীক্ষায় শারীরিক সক্ষমতা যাচাই অনুষ্ঠিত
  • যশোরে ‘স্পাইডার শামীম’ আটক, স্বর্ণালংকার উদ্ধার
  • যশোরে ১২শ’ পিস ইয়াবাসহ আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবির শরীর চর্চা শিক্ষা দপ্তরের নতুন পরিচালক ড. রাফিউল

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

যবিপ্রবি সংবাদদাতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাফিউল হাসান।

রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। উপাচার্যের সম্মতিক্রমে বুধবার তিনি উক্ত পদে যোগদান করেন।

অফিস আদেশে আরো বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি যবিপ্রবির শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

দায়িত্ব প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে ড. রাফিউল হাসান বলেন, আমি যবিপ্রবির সাবেক শিক্ষার্থী। শিক্ষক হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একটি দপ্তরের দায়িত্ব পেয়েছি যেটি যবিপ্রবির এলামনাই হিসেবে গর্বের, আনন্দের এবং একইসাথে চ্যালেঞ্জেরও। কারণ এখানে দেশসেরা খেলোয়াড়েরা শরীর চর্চা করেন তাদেরকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা প্রদান করা এবং তাদের সাথে সমন্বয় করে কাজ করা আমার দায়িত্ব।

দেরি করে দায়িত্বে যোগদানের বিষয়ে তিনি বলেন, আমি গত ১৫ সেপ্টেম্বর দায়িত্বপ্রাপ্ত হই। কিন্তু তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে যিনি ছিলেন উনার কাজের মধ্যে জরুরি বিষয়গুলো অগ্রাধিকার পাওয়ার কথা ছিল। তখন আমার কাছে মনে হয়েছিল এ দায়িত্ব আমার কাছে একাডেমিক দিক দিয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় যে কারণে আমি সেসময় যোগদান করিনি।

নতুন পরিচালক শরীর চর্চা শিক্ষা দপ্তরের
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মাগুরায় বসেই যশোরে চালান ইয়াবার কারবার

এপ্রিল ২৫, ২০২৬

যশোরে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

এপ্রিল ২৫, ২০২৬

তারেক রহমানের আগমন ঘিরে যশোরবাসীর প্রত্যাশা

এপ্রিল ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.