Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী শুদ্ধাচার পুরস্কার পেলেন

banglarbhoreBy banglarbhoreDecember 24, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
নিজ নিজ কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আটজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। রোববার দুপুরে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।
শিক্ষক শ্রেণিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন- অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামিনুর রহমান ও ফার্মেসী বিভাগের প্রভাষক নাজমুল হাসান জিলানী। কর্মকর্তা শ্রেণিতে পুরস্কার প্রাপ্তরা হলেন- সহকারী রেজিস্ট্রার উম্মে হাবিবা ও নিত্যানন্দ পাল। কর্মচারী (তৃতীয়) শ্রেণিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন- পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত দপ্তরের পিএ রবিউল ইসলাম ও জিনোম সেন্টারের পিএ মাসুদুর রহমান এবং কর্মচারী (চতুর্থ) শ্রেণিতে উপাচার্যের দপ্তরের অফিস সহায়ক সোহাগ মিলন ও পরিচালক (হিসাব)-এর দপ্তরের রাসেল হোসেন। পুরস্কার হিসেবে প্রত্যেককে সম্মাননা স্মারক, সনদ ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশ্যে করে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, আপনারা যে পুরস্কার পেলেন, এর সম্মান ধরে রাখার দায়িত্ব এখন আপনাদের। আশা করি, এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার জন্য নিজ নিজ কর্মক্ষেত্রে আপনারা দায়িত্ব পালনে আরও বেশি মনোযোগী হবেন।
এ সময় যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান, ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ উদ্দিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জীনপ্রকৌশল ও জৈব প্রযুক্তি (জিইবিটি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল হাসান, শুদ্ধাচার পুরস্কারের ক্রেস্ট ও সনদ প্রদান সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মেহেদী হাসান, পরিচালক (প.উ.পূ.) পরিতোষ কুমার বিশ্বাস, পরিচালক (হিসাব) জাকির হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মুহা. আমিনুল হক, শুদ্ধাচার পুরস্কারের ক্রেস্ট ও সনদ প্রদান সংক্রান্ত কমিটির সদস্য আব্দুর রশিদ ও সদস্য সচিব মো. মুন্সী মনিরুজ্জামান প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.