Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নিখোঁজের ৫ দিন পর জীবননগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • রামপালে যুবক আহাদ হত্যা : অভিযুক্ত চরমপন্থিসহ আটক ৩
  • যশোরে বৈদ্যুতিক পোল থেকে পড়ে ইন্টারনেট কর্মী নিহত
  • যশোরে কাভার্ড ভ্যান থেকে উদ্ধার ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবি শিক্ষার্থী ও তার স্ত্রীকে আটকে রেখে মারপিট, অভিযুক্ত আটক

banglarbhoreBy banglarbhoreSeptember 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী শেখ নেছার উদ্দিন ও তার স্ত্রীকে আটকে রেখে মারপিট ও হত্যাচেষ্টার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে যশোর শহরের কাঁঠালতলা এলাকায় আলমগীর কবিরের বাসায় মারপিটের এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে। আহত শিক্ষক যবিপ্রবির ছাত্র শেখ নেছার উদ্দীনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গৃহশিক্ষক শেখ নেছার উদ্দীন ফরিদপুরের বোয়ালমারি এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি যবিপ্রবির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আহত শিক্ষক নেছার উদ্দিন জানান, যশোর শহরের কাঁঠালতলা এলাকার আলমগীর কবীরের শিশু সন্তানকে বাড়িতে গিয়ে পড়াতেন তিনি। কিন্তু গত চার মাস যাবৎ তার বেতন দেন না আলমগীর কবীর। এ নিয়ে তিনি কবীরের স্ত্রী তানিয়া আলমকে বারবার তাগাদা দিলেও তিনি টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে তিনি মঙ্গলবার তার স্ত্রীকে সাথে নিয়ে শিশু শিক্ষার্থীর মা তানিয়ার কাছে যান। এ সময় তিনি পাওনা ১৬ হাজার টাকা চান। কিন্তু তানিয়া এ টাকা দিতে রাজি হন না। এসব বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তিনি তার স্বামী আলমগীর কবীরকে ডেকে এনে তাদেরকে আটকে রেখে ব্যাপক মারপিটে জখম করে ও তার স্ত্রীর শ্লীলতাহানী ঘটায়।
স্থানীয়রা জানান, তারা মারপিটের খবর শুনে ওই বাড়িতে যান। এরপর নেছার যবিপ্রবিতে তার বন্ধুদের খবর দিলে বিশ^বিদ্যালয় থেকে তাদের বন্ধুরা ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে। পরে আরও শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। নেছারকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। বিষয়টি তারা সেনাবাহিনী ও পুলিশকে জানালে ঘটনাস্থলে দুটি বাহিনীর সদস্যরা হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সফিকুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে হাজির হন। তারা দুই পক্ষকেই উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শিক্ষক নেছারের শরীরে মারপিটের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া যাওয়ায় তানিয়া আলমের বিরুদ্ধে রাতেই থানায় মামলা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নিখোঁজের ৫ দিন পর জীবননগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    September 22, 2026

    রামপালে যুবক আহাদ হত্যা : অভিযুক্ত চরমপন্থিসহ আটক ৩

    September 22, 2026

    যশোরে বৈদ্যুতিক পোল থেকে পড়ে ইন্টারনেট কর্মী নিহত

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.