Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা
  • তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ
  • কেশবপুরে জবাই করা ছাগলের পেটে দুই বাচ্চা!
  • যশোর সদর হাসপাতালে দালাল চক্রের দুই সদস্য ও নারী চোর আটক
  • অভয়নগরে শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ
  • তালায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু : পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
  • যশোরে বিদেশ ফেরত নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবি শিক্ষার্থী রিয়াদ হত্যার বিচার ও ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreJanuary 16, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুল ইসলাম রিয়াদ হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খানের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় শিক্ষার্থী নেতৃবৃন্দ বলেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের নাইমুল ইসলাম রিয়াদ একজন রাজনৈতিক সচেতন শিক্ষার্থী ছিলেন।

ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে ২০১৪ সালের ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা হলেও বিগত সরকারের সময় হত্যাকারী ছাত্রলীগের নেতাকর্মীরা বীরদর্পে ঘুরে বেড়িয়েছে। অনেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলার চার্জশিট থেকে নিজেদের নাম প্রত্যাহার করিয়েছে। যে কারণে বিগত ১০ বছর ধরে এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। রিয়াদের পিতা সন্তান হত্যার বিচার না দেখেই মারা গেছেন। আর তার মা এখনো বিচারের প্রতীক্ষায় রয়েছেন।

এ সময় তারা আরো জানান, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় ন্যায় বিচার প্রাপ্তির পথ সগম হয়েছে। এজন্য শিক্ষার্থী রিয়াদ হত্যায় জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন তারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা

    October 6, 2026

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা

    October 6, 2026

    তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ

    October 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.