Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
  • যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ
  • যশোরে ডাকাত সরদার গ্রেপ্তার
  • যশোরে সাংবাদিক মুকুলের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত
  • যশোরে ভবদহ সমস্যা সমাধানে দ্রুত টিআরএম চালুর দাবি
  • প্রেসক্লাব যশোরের আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিনজনের পদত্যাগ
  • যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ এমপিসহ ১১৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
  • শার্শায় বিদেশে চাকরির নামে নেয়া টাকা ফেরত চাওয়ায় মারধর : আহত ৩
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের জেলা প্রশাসক ‘বিভাগীয় শুদ্ধাচার পুরস্কারে’ ভূষিত

banglarbhoreBy banglarbhoreJune 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ‘বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২০২৪’-এ ভূষিত হয়েছেন। সোমবার দুপুরে বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসকের হাতে শুদ্ধাচার পুরস্কারের সনদ ও ক্রেস্ট তুলে দেন।

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন জানিয়েছেন, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১ এর অনুচ্ছেদ ৪ মোতাবেক যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারকে ‘বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২০২৪’-এ ভূষিত করা হয়েছে।

সোমবার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের হাতে শুদ্ধাচার পুরস্কারের সনদ ও ক্রেস্ট তুলে দেন। সততা ও নৈতিকতা, নেতৃত্বের গুণাবলী, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ ও প্রকল্প বাস্তবায়ন ও অভিলক্ষ্য বাস্তবায়নে দক্ষতাসহ মোট দশটি মূল্যায়ণ সূচকের ওপর ভিত্তি করে চলতি বছর মোট চারজনকে সম্মানজনক এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এ বছর যশোরের জেলা প্রশাসক ‘জেলা কার্যালয়ের প্রধান’ ক্যাটাগরিতে পুরস্কারটি পেয়েছেন।

তিনি আরও জানান, জেলা প্রশাসকের এই অর্জন জেলা প্রশাসন তথা সমগ্র যশোরবাসীর জন্য এক অপরিসীম গর্বের উপলক্ষ। সেবাগ্রহীতাদের নিষ্ঠা-আন্তরিকতার সঙ্গে এবং উদ্ভাবনী উপায়ে সেবা প্রদানের ক্ষেত্রে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত সম্মানজনক এই স্বীকৃতি জেলা প্রশাসন, যশোরকে সামনের দিনগুলোতে অনুপ্রাণিত করবে।

উলে¬খ্য, সোমবার খুলনা সার্কিট হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে একই সঙ্গে বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয়ের সঙ্গে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫’ স্বাক্ষর করেন যশোরের জেলা প্রশাসক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

    August 31, 2026

    যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

    August 31, 2026

    যশোরে ডাকাত সরদার গ্রেপ্তার

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.