Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের মুজগুন্নী-ইমাননগর নিয়ে লেখা বই ‘মাটির গন্ধ’র মোড়ক উন্মোচন

banglarbhoreBy banglarbhoreFebruary 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
‘মাটির গন্ধ।’ যশোরের মণিরামপুর উপজেলার মুজগুন্নী ও ইমাননগরের ওপর লেখা হয়েছে বইটি।যার মধ্যে তুলে ধরা হয়েছে এই গ্রাম দুটির প্রাচীন ইতিহাস-ঐতিহ্য, মানচিত্র, মানুষের বৈশিষ্ট্য, সমৃদ্ধ, বিশেষ ব্যক্তিত্বদের সংক্ষিপ্ত জীবনী প্রভৃতি। মনছুর আযাদের লেখা সেই বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।

সামাজিক সংগঠন ‘চাঁদের আলো’র আয়োজনে আজ (শুক্রবার) দক্ষিণ মুজগুন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিকেল ৩টায় শুরু হয় এই অনুষ্ঠান। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পর্ব। এই পর্বে সন্ধ্যায় পরিবেশিত হয় নাটক ‘একমুঠো ভাত।’ এস এম হাফিজুর রহমানের পরিচালনায় নাট্যকার মনছুর আযাদের লেখা ‘একমুঠো ভাত’ নাটকে অভিনয় করেন রেজাউল করিম, আ. করিম, মাহমুদুল হাসান, আ. গফুরসহ মুজগুন্নী-ইমাননগরের শিল্পীরা।

দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। সমাজেসেবক মাওলানা জালাল উদ্দীনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সভাপতি আলমগীর শিকদার লোটন এবং সহসভাপতি কাজী জহুরুল ইসলাম বুলবুল ও কবি অলিয়ার রহমান।

দ্বিতীয় পর্বে সমাজসেবক অলিয়ার রহমান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন। এই পর্বে বিশেষ অতিথি ছিলেন শ্যামকুড় ইউনিয়েনের সদস্য সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ ও গড়ভাঙা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহাসড়ক দখলের মহোৎসব!

    October 12, 2026

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.