Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
  • নড়াইলে নদীতে নিখোঁজ জেলের ম#রদেহ উদ্ধার
  • শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে ঘরবাড়ি-বিদ্যালয়, কবরস্থান
  • যশোর মহিলা কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত
  • যশোরে রেণু পোনার বাণিজ্য শত কোটি টাকার
  • যশোরে সোনা ব্যবসায়ী আল-আমিন হত্যা প্রধান আসামি টুটুল আটক
  • যশোরে প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ
  • যবিপ্রবিতে দাবা ও ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের সাকিবকে হত্যার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা

banglarbhoreBy banglarbhoreJune 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরতলীর চাঁচড়া পূর্বপাড়ার যুবক সাকিবকে হত্যার অভিযোগে নয়জনকে আসামি করে এবার আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার নিহত সাকিবের বাবা মজনু হক বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ ঘটনায় থানায় কোন মামলা হয়েছে কিনা তার সত্যতা যাচাইপূর্বক সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে। এর আগে মজনু হক কোতোয়ালি থানায় মামলা করেছিলেন। কিন্তু সেখানে অজ্ঞাতদের আসামি করা হয়েছিলো।

আদালতে দায়ের করা মামলার আসামিরা হলেন, যশোর সদরের নারানপুর গ্রামের নুরুল ইসলাম ওরফে নুরু মুহুরী ও তার ছেলে ইসরাজুল, একই গ্রামের মিরাজ, ভাতুড়িয়া গাজীপাড়ার শফিয়ার মেম্বর, আল আমিন, ভাতুড়িয়া গ্রামের রফিকুল, বেড়বাড়ি গ্রামের মিন্টু, জনি ও দাড়ীপাড়া গ্রামের আমির হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, আসামিদের সাথে সাকিবের পূর্ব শত্রুতা চলছিল। গত ৫ জুন সন্ধ্যায় সাকিব কাজ শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে যশোর-বেনাপোল সড়কের মা আয়রণ সেন্টারের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা তার গতিরোধ করে বেদম মারপিট করে। গুরুতর আহত সাকিসের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত সাকিবের পরিবার থেকে আসামিদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিলে কতৃপক্ষ আসামিদের নাম বাদ দিয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা গ্রহণ করেন। তিনি এ অভিযোগে করা আসামিদের নাম থানায় রুজু হওয়া মামলায় নথিভুক্ত করার জন্য এ মামলা করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

    September 3, 2026

    নড়াইলে নদীতে নিখোঁজ জেলের ম#রদেহ উদ্ধার

    September 3, 2026

    শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে ঘরবাড়ি-বিদ্যালয়, কবরস্থান

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.