Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে অবৈধ মবিল কারাখানায় ভোক্তার অভিযান, লাখ টাকা জরিমানা

banglarbhoreBy banglarbhoreJanuary 9, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ফতেপুর ইউনিয়নের নুড়িতলা গ্রামে মেসার্স ইনো লুব্রিকেটিং নামের একটি অবৈধ মবিল কারখানায় হানা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের টিম। এ সময় ওই কারখানার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় কারখানা মালিক নাজিম উদ্দিনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সৈয়দ তামান্না তাসনীমের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করে একই সাথে জরিমানা আদায় করে।


যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, তাদের কাছে খবর আসে একটি চক্র হামিদপুরে মবিল কোম্পানি খুলে ভেজাল মবিল বিক্রি করছে। তাৎক্ষণিক পুলিশের সহযোগিতায় সেখানে হাজির হন তিনি। এ সময় যেয়ে দেখেন তালা বন্ধ। কিন্তু ভেতরে লোক রয়েছে। এ সময় ডাকাডাকি করলে ভেতরের লোকজন প্রাচীর টপকে পালিয়ে যায়। পরবর্তিতে স্থানীয়দের সহযোগিতায় সেখানে মালিক নাজিম উদ্দীনকে আনা হয়। কিন্তু তার কাছে ওই মবিল কোম্পানির কাগজ পত্র দেখাতে বললে তিনি শুধুমাত্র ট্রেড লাইসেন্স ছাড়া আর কোনো কাগজপত্র দেখাতে পারেননি। অথচ ওই কারখানা থেকে প্রতিনিয়ত মবিল বোতলজাত করে বাজারে দেদারছে বিক্রি করা হচ্ছে। যা আইনবহির্ভুত। ফলে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার ও ৫২ ধারায় আরও ৫০ হাজার সর্বমোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে তাদেরকে সতর্ক করা হয়েছে বলে মন্তব্য করেন সৈয়দা তামান্না তাসনীম।

এদিকে, স্থানীয়রা জানায় ওই কারখানাটি সবসময় ভেতর থেকে তালা মারা থাকে। মাঝে মধ্যে গভীর রাতে খোলা হয়। সেখানে মূলত ভেজাল মবিল বিক্রি করা হয়। এদিকে, একটি সূত্র জানায় ওই প্রতিষ্ঠানটি একসময় যশোর বিসিক এলাকায় ছিলো। পরবর্তীতে ভেজাল মবিল কারবারের বিষয়টি জানাজানি হলে দুই বছর আগে নুড়িতলায় চলে আসে। এরপর থেকেই সেখানে দেদারছে মবিল ক্রয় বিক্রয় করা হয়। নিম্নমানের ওই মবিল বাজারে ছাড়া হয় অল্প টাকায়। যা দোকানদাররা ব্রান্ডের মবিল বলে বিক্রি করে। এতে করে ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হয়। মোটরসাইকেলসহ বিভিন্ন যন্ত্রের ইঞ্জিন বিকলের সম্ভাবনা বেড়ে যায়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.