Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরার আবেদন যাচাই সভা অনুষ্ঠিত
  • ভবন প্রস্তুত হলেও চালু হয়নি নড়াইল ২৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসা সেবা ব্যাহত
  • নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার
  • বাংলাদেশি সন্দেহে নোমান্সল্যান্ডে দুদিন আটকে ভারতীয় নাগরিক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৬, ২০২৪

যশোরে অস্ত্র উঁচিয়ে ধাওয়া করে জমি দখল চেষ্টা : থানায় অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের বারান্দীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অস্ত্র নিয়ে আবুল কাসেমকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করেছে ওই এলাকার বিতর্কিত বাদল এমন ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। একই সাথে তার স্ত্রী নুরুন্নাহার পলিকে গালিগালাজ করাসহ মাটিতে ফেলে ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে বাদলের সহযোগী বরকত আলীর বিরুদ্ধে। এ সময় বাদল বরকত গং আবুল কাশেমের বাড়ির প্রাচীর ভাংচুর করে ।

থানায় দেয়া অভিযোগ থেকে জানা যায়, পূর্ব বারান্দীপাড়ায় বসবাসরত আবুল কাশেম নিজ বাড়ির প্রাচীর দিয়ে দীর্ঘদিন ভোগ দখলে রয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে শেখহাটি খাঁপাড়ার বাদল হোসেন (৩৫) কাশেমের বাড়ির প্রাচীর দখল করতে ভেঙে ফেলার ষড়যন্ত্র আঁটে। তার জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বাদল ও তার সহযোগী বারান্দী মোল্লাপাড়ার (কবরস্থান পাড়া) বরকত আলী, নাসিরসহ অজ্ঞাত আরো ৮/১০ জন হামলা করে আবুল কাশেমের বাড়িতে। এ সময় তারা হাতে দা, লোহার রডসহ অবৈধ অস্ত্র¿ নিয়ে বাড়িতে ঢুকে বাড়ির প্রাচীর ভাঙা শুরু করে। কাশেমের স্ত্রী নুরুন্নাহার পলি বাধা দিলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। বরকত আলী নামে এক সন্ত্রাসী পলির গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চাকু মারতে উদ্যত হয়। আবুল কাশেম এগিয়ে আসলে বাদল তার মাজা থেকে পিস্তল বের করে গুলি করে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করলে কাশেম দেঁড়ে নিজ প্রাণ রক্ষা করেন। এ ঘটনায় থানাকে অবহিত করা হলে সদর ফাঁড়ির দারোগা জসীম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আবুল কাশেমের ভাই চেয়ারম্যান আবুল হোসেন জানিয়েছেন, অভিযুক্ত পক্ষে একজন জনপ্রতিনিধিও ছিলেন। তার নেপথ্য ইন্ধনে বাদল গং সাহস পেয়েছে। চক্রটি তার ভাই ও ভাইয়ের পরিবারের সদস্যদের মারপিট খুন জখম সহ আরো ক্ষতি করতে পারে। শুধু বাড়ির প্রাচীর ভাংচুর করে ক্ষ্যান্ত হয়নি বাদল চক্রটি। এ ব্যাপারে তিনি পুলিশি হস্তক্ষেপ কামনা করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস

ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.