Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • লোহাগড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট
  • এসএসসি পরীক্ষা : যশোরে সাংবাদিক সন্তানদের কৃতিত্ব
  • পাশাপোল উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, দীর্ঘদিন ধরে ঝুলছে তালা
  • ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন
  • যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন
  • লোহাগড়ায় বিএনপির ৬ নেতাকে গণসংবর্ধনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreMarch 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
দেশব্যাপি সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১ টায় দলের যশোর জেলা শাখার উদ্যোগে আইসিএবি মিলনায়তন যশোর থেকে যশোর প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে।

সংগঠনের জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যশোর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক প্রভাষক মাওলানা ফজলুল করীম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি আবু জ্বর বিন হাফিজ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি সহিদুল ইসলাম গাজী, ইসলামী আন্দোলনের পৌর সভাপতি আব্দুর রহিম ও সদর থানা শাখার সভাপতি আব্দুল মতিন বিশ্বাস।

বিক্ষোভ মিছিল কর্মসূচি থেকে দ্রুততম সময়ে ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি মুহাম্মাদ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ রেজওয়ান আহমেদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আরিফ বিল্লাহ, প্রকাশনা দপ্তর সম্পাদক মুহাম্মাদ রফিকুল হক রিফাত, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ তারিক আল হোসাইন, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান সামাউন, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ হুসাইন আহমেদ, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ মাসুদুর রহমান, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ ইমরান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ আবু হুরায়রাসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

যশোরে বিক্ষোভ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

August 11, 2026

লোহাগড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

August 11, 2026

প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট

August 11, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.