Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডুমুরিয়াকে আধুনিক ও পরিবেশবান্ধব নগরায়নের উদ্যোগ নেয়া হয়েছে
  • লোহাগড়া পৌরসভার কর্মচারী ওসমানকে অব্যাহতি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • পুলিশের কেউ মাদক কারবারে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা : ডিআইজি
  • যশোরে যৌনপল্লি এলাকায় অভিযান, দুই নারীসহ আটক ১০
  • জাতীয় পার্টির যশোর জেলা শাখার মতবিনিময়
  • মহেশপুরে উপজেলা কৃষকলীগ সভাপতি আটক
  • ২৫ বছর অনুমোদনহীন মাদ্রাসার আড়ালে কোটি টাকার অবৈধ ব্যবসা, জিম্মি শিক্ষার্থীদের ভবিষ্যৎ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে এডাবের তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি

banglarbhoreBy banglarbhoreNovember 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের আরআরএফ ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার (টার্ক) এ ‘এডাব’-এর আয়োজনে আইসিটি ও ডিজিটাল কমিউনিকেশন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকালে তিন দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন এডাব যশোর জেলা শাখার সদস্য সচিব ও ল্যাম্ফের নির্বাহী পরিচালক মোঃ আহসান হাবিব। তিনি এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, তথ্য ও প্রযুক্তির এই যুগে আইসিটি ও ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি।

প্রধান অতিথি মো. হুসাইন শওকত তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে এনজিওগুলোর অবদান রয়েছে।

তিনি প্রশিক্ষণের বিষয়বস্তু ও এডাবের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, প্রশিক্ষণটি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখবে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব যশোর জেলা শাখার সভাপতি ও সুসমাজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এনএনএম মুজিবুদ্দৌলা সরদার কনক। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন এডাব যশোর জেলা শাখার সহ-সভাপতি শাহজাহান নান্নু।

এছাড়া, খুলনা বিভাগের সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, যশোর, মাগুরা ও খুলনা জেলার ২৬টি এনজিও’র প্রতিনিধিরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কর্মসূচি চলাকালীন সময়ে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, তথ্যের আদান-প্রদান এবং এনজিওগুলোর কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ডুমুরিয়াকে আধুনিক ও পরিবেশবান্ধব নগরায়নের উদ্যোগ নেয়া হয়েছে

    August 12, 2026

    লোহাগড়া পৌরসভার কর্মচারী ওসমানকে অব্যাহতি : প্রতিবাদে সংবাদ সম্মেলন

    August 12, 2026

    শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    August 12, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.