বিবি প্রতিবেদক
যশোর এসএসসি-৮৭ ব্যাচ এর উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল সকালে যশোর সুইমিং পুলে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির।
এ সময় উপস্থিত ছিলেন সাঁতার পরিষদের সভাপতি অ্যাভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ লেন্টু, সাঁতার উপ-কমিটির আহ্বায়ক শফিকুল কোভিদ অপু, এসএসসি-৮৭ ব্যাচের সভাপতি রাহাত হোসেন, সাধারণ সম্পাদক আকমান হোসেন, সদর উপজেলার আহ্বায়ক তাজউদ্দীন খান, সাধারণ সম্পাদক মোসলেউদ্দিন, সাইফুল ইসলাম, শফিউল্লাহ খান প্রমুখ।
প্রতিযোগিতায় মোট বিশ জন সাঁতারু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
শিরোনাম:
- ছয় দিবসকে ঘিরে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট
- মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
- যশোরের খড়কিতে খড়ের গাদা থেকে ককটেল উদ্ধার
- জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু
- গোপনে মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের গাছ বিক্রির অভিযোগ
- প্রতিবেশীর বাড়িতে যাওয়ায় মুরগি হত্যা!
- ঝিকরগাছায় ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার
- শাহ সুইটস ও অর্পণ ঘোষ ডেয়ারিকে জরিমানা