Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আশাশুনিতে হামলার শিকার সাবেক খেলোয়াড়
  • খুলনার ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য রিয়াদ ডুমুরিয়ায় আটক
  • কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তার অভিযান
  • জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে
  • নড়াইলে রেল-লাইনে পড়ে ছিলো মরদেহ, মেলেনি পরিচয়
  • WinShark – Din Omfattende Guide til Spilleoplevelser og Gevinster
  • Tom Casinon – Varma Pelielämyksesi Lähtee Täältä
  • SpinBoss Casino – Din egen Omfattende Guide til Spilleaktiviteter og Udbetalinger
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কুয়েত প্রবাসী মেহের হত্যা মামলার আসামিরা বেপরোয়া

banglarbhoreBy banglarbhoreMarch 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদরের বাদিয়াটোলা গ্রামের কুয়েত প্রবাসী মেহের আলীর হত্যাকন্ডের ৭ মাস অতিবাহিত হলেও প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মত ঘটনা এখানো চলছে। গত বৃহস্পতিবার প্রবাসী মেহের আলীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ হত্যা মামলার প্রধন আসামিরা এরই মধ্যে আটক হয়েছে। তারপরও এখনো অনেকে গ্রাম ছাড়া। এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েও কোন ফল পাচ্ছেনা ভুক্তভোগী পরিবারগুলো।

বাদিয়াটোলা গ্রামের প্রবাসী মেহের আলীর স্ত্রী নাজমিন নাহার জানিয়েছেন, তার স্বামী ও এক ছেলে বিদেশে থাকেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর একই গ্রামের কতিপয় দুর্বৃত্ত ৮ আগস্ট আমার বাড়িতে এসে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে যায়। আমার জা সৈরনকে মারপিট করে বাড়ি থেকে বের করে তালা লাগিয়ে দিয়ে যায়। এরপর পরের রাতে একই গ্রামের কুয়েত প্রবাসী মেহের আলী অপরিচিত সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। এ ঘটনায় মেহের আলীর পিতা বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন। এ মামলায় আমার প্রবাসী স্বামী ও ছেলেকে সন্দিগ্ধ আসামি হিসেবে উল্লেখ করা হয়। এরমধ্যে পুলিশ এ হত্যাকান্ডে জড়িত তিনজনকে আটক করে। তারা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকারও করে।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডকে পুঁজি করে মেহের আলীর সমর্থকরা গ্রামের প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে হামলা ভাংচুর, লুটপাট করে। ভয়ে অনেকে গ্রাম ছেড়ে যেতে বাধ্য হয়। দীর্ঘ ৭ মাস অতিবাহিত হলে এ হত্যাকাণ্ডকে পুঁজি করে মেহের আলীর লোকজন আজও গ্রামের বিভিন্ন বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে তালা ভেঙ্গে ঘরে ঢুকে ধান, চাল, টাকা পানির মটরসহ মুল্যবান জিনিষপত্র চুরি ও ঘরে আগুন লাগিয়ে দিয়ে যায়। এ ছাড়া নিহত মেহের আলী ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার স্বামী ও ছেলেকে হত্যার হুমকিসহ আর কোনদিন দেশে আসতে পারবেনা বলে হুমকি দিচ্ছে। বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তহীনতায় দিন কাটাচ্ছে। এ অবস্থা থেকে আমি ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।

কুয়েত প্রবাসী যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আশাশুনিতে হামলার শিকার সাবেক খেলোয়াড়

    September 9, 2026

    খুলনার ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য রিয়াদ ডুমুরিয়ায় আটক

    September 9, 2026

    কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তার অভিযান

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.