বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামে “তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (বারি অংগ)” অর্থায়নে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোরের আয়োজনে বারি সরিষা-২০ এর ওপর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাউছার উদ্দিন আহমদ। সাবেক ইউনিয়ন পরিষদ সচিব নুরুন্নবী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট গাজীপুর জেলার জয়দেবপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুল ইসলাম।
মাঠ দিবসে সুলতানপুর এলাকার কৃষান- কৃষানীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক ও শিক্ষক কিয়ামউদ্দিন মাহফুজ বিল্লাহ হাসানা হেনা তুলি প্রমুখ।
মাঠ দিবস সার্বিক পরিচালনা করেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শাহরিয়ার কবির।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. হাসানুজ্জামান।
শিরোনাম:
- ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
- যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
- ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
- যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
- সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
- জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
- কৃষ্ণনগরে চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন খোকন
- ছেলে হত্যা : জামিনে বেরিয়ে মারা গেলেন বাবা!