Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ
  • বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষকদের বদলিতে অনিয়মের অভিযোগ
  • চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত
  • তায়কোয়ানডোতে সাতক্ষীরার ৪ খেলোয়াড়ের পদক অর্জন
  • শার্শায় দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
  • নৃত্য বিতান যশোরের নজরুল বর্ষ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • যশোরে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন
  • সন্ত্রাস দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কেজি দরে তরমুজ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

banglarbhoreBy banglarbhoreMarch 17, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক  

পিস হিসেবে তরমুজ কিনে কেজি দরে বিক্রির দায়ে যশোরে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার শহরের দড়াটানা ভৈরব চত্বরে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন। এছাড়া অভিযানে অন্য ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে। এ সময় জেলা বাজার কর্মকর্তা, চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যশোর শহরে তরমুজের বাজার চড়া-ক্রেতারা অনেক দিন ধরেই এমন অভিযোগ করে আসছিলেন। রমজান ও কয়েকদিন ধরে অধিক দাবদাহের কারণে একটু স্বস্তি পেতে এবার ক্রেতাদের কাছে তরমুজের চাহিদাও বেশি। এই চাহিদাকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা সিণ্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছেন। ক্রেতারা বলছেন, আগে বাজারে তরমুজ বিক্রি হতো পিস হিসেবে। কিন্তু কয়েক বছর ধরে ব্যবসায়ীরা তা কেজি হিসেবে বিক্রি করছেন। প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা করে হওয়ায় ৪০০-৫০০ টাকার নিচে কোনো তরমুজ কিনতে পারছিলেন না ক্রেতারা।

ক্রেতাদের এ নিয়ে ক্ষোভ আর নানা প্রশ্নের পর যশোরে তরমুজ বাজারে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সোমবার বিকেলে শহরের দড়াটানা, ঘোপ বউ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন জানান, ‘ব্যবসায়ীরা পিস হিসাবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করছেন। এতে করে প্রতি তরমুজে দুই থেকে তিন শ’ টাকা পর্যন্ত লাভ করেন। এটা ক্রেতাদের সঙ্গে চরম প্রতারণা। এ জন্য অভিযোগ পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

ব্যবসায়ীকে জরিমানা যশোরে কেজি দরে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ

    October 4, 2026

    বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষকদের বদলিতে অনিয়মের অভিযোগ

    October 4, 2026

    চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.