Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শিক্ষাবোর্ডে পাঁচ শ্রেণির শিক্ষার্থী পাচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে একাদশে ভর্তির সুযোগ
  • যশোরে এনসিপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে আনন্দ মিছিল
  • যশোরে ডেঙ্গু সচেনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও লিফলেট বিতরণ
  • এক স্কুলেরই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে !
  • ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় নিলেন প্রিয় শিক্ষক
  • কলারোয়ায় শিক্ষার্থীর গাছের চারা দিলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে কালিগঞ্জে প্রতিযোগিতা
  • শিক্ষার মান উন্নয়ন তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে গুড়ি গুড়ি বৃষ্টি

banglarbhoreBy banglarbhoreJuly 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ:
মঙ্গলবার দুপুরের পর থেকে যশোরের বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আজ বুধবার থেমে থেমে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন যশোরের আবহাওয়া অফিস। তবে কি কারণে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখা পাওয়া যায়নি।

এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়াতে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর মানুষদের ভোগান্তির অন্ত নেয়। এ দিন শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শহরের অধিকাংশ রাস্তা ফাঁকা। ইজিবাইক, রিক্সা থাকলেও যাত্রী পাচ্ছেন না তারা। বড় বড় দোকান খোলা থাকলেও ক্রেতা সমাগম নেই বললেই চলে। কাঁচা বাজারে পলিথিন মাথায় দিয়ে সবজি নিয়ে বসেছেন বিক্রেতারা। তবে হাতে গোনা দুই একজন ক্রেতা পাচ্ছেন তারা। শহরের ছোট ছোট দোকান, ভ্রাম্যমাণ খাবার ও পোশাকের দোকান অধিকাংশই ছিল বন্ধ। অন্যান্য দিনের তুলনায় সদর হাসপাতালে রোগীর চাপও কম দেখা গেছে। বেকার সময় পার করছেন দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা। তবে খাবারের হোটেলে বিশেষ করে ফাস্টফুডের রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন বয়সের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

শহরের দড়াটানায় কথা হয় পথচারী মোজাম্মেল হোসেনের সাথে। তিনি বলেন, হঠাৎ করেই দুপুরের পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বেশি জোরে বৃষ্টি না হলেও কাজের প্রয়োজনে ঘরের বাইরে বের হয়ে ভিজতে হচ্ছে। এখন মানুষের সামান্য ঠান্ডায় জ¦র, সর্দি হচ্ছে। তারপরও প্রয়োজনে ছাতা নিয়ে বের হয়েছি।

মনির হোসেন নামে এক রিক্সাচালক বলেন, দুপুরের পর বাড়ি থেকে বের হয়ে ১০০ টাকার মত ভাড়া খেটেছি। রাস্তায় রিক্সা, ইজিবাইক বেশি। বর্ষার সময় চলাচলে যাত্রীরা রিক্সা, ইজিবাইক বেশি ব্যবহার করে। সে কারণে গুড়ি গুড়ি বর্ষার ভিতরে সবাই গাড়ি নিয়ে বের হয় দুটো পয়সা আয় করার জন্য।

যশোর জেনারেল হাসপাতাল চত্বরে নয়ন হোসেন নামে এক ইজিবাইক চালক বলেন, হাসপাতাল এলাকায় ভাড়া টানি। বর্ষার জন্য তেমন ভাড়া পাচ্ছি না। আজ হাসপাতালে রোগীও কম আসছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর শিক্ষাবোর্ডে পাঁচ শ্রেণির শিক্ষার্থী পাচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে একাদশে ভর্তির সুযোগ

    September 11, 2026

    যশোরে এনসিপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে আনন্দ মিছিল

    September 11, 2026

    যশোরে ডেঙ্গু সচেনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.