Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
  • জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

banglarbhoreBy banglarbhoreMarch 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের জন্য আয়োজিত চার দিনব্যাপি তৃতীয় ব্যাচের বেসিক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। মঙ্গলবার শহরের আরবপুর বাঁচতে শেখার হলরুমে এই সমাপনী অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন এবং মেধা যাচাই পরীক্ষায় শীর্ষ পাঁচজনকে পুরস্কৃত করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান।

প্রশিক্ষণ কার্যক্রমে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ২২ জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। ডিস্ট্রিক্ট রিসোর্স টিমের সদস্যরা বিভিন্ন সেশন পরিচালনা করেন। যার মধ্যে ছিলেন, উপপরিচালক স্থানীয় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর যশোর।

এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালতের আইন, বিধিমালা ও বিচার প্রক্রিয়া সম্পর্কে দক্ষ করে তোলা। প্রশিক্ষণ শেষে তারা গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতা করবেন। বিচারপ্রার্থীদের আইন বিষয়ে কাউন্সেলিং ও মামলা গ্রহণ করবেন। আদালতের প্রতিটি আদেশনামা, ফরম ও রেজিস্ট্রার পূরণ ও সংরক্ষণ করবেন। মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদন প্রস্তুত করবেন। গ্রাম আদালত সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন।

যশোরে প্রশিক্ষণ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026

    ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.