বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বাড়ি নির্মাণে ১০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করার অভিযোগে মালিককে মারপিট ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ (মনিবার) শহরতলীর খোলাডাঙ্গা গ্রামের শেখ মোহাম্মদ মনিরুজ্জামান রিপন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন।
আসামিরা হলেন, খেলাডাঙ্গা গ্রামের স-মিলের পিছনে ডাক্তার সুমন, খোলাডাঙ্গা মফিজপাড়ার নাফিস রিমন ও ধর্মতলা বৌ-বাজার এলাকার আব্দুল্লাহ আল মামুন।
বাদী মনিরুজ্জামান রিপন মামলায় জানিয়েছেন, তার চাচাতো ভাই তুষার শেখ খোলাডাঙ্গা জনতা স-মিলের পিছনে সাড়ে ৭ শতক জমি কিনে ৬ তলা ফাউন্ডেশনের বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। গত ১১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে আসামিরা বাদীর নির্মাণাধীন ভবনের কাছে আসে। এ সময় তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় পিস্তল দিয়ে গুলি করার জন্য উদ্যত হয়। এরপর তাদেরকে ছুরিকাঘাত করে। ঠেকাতে গেলে তার (বাদীর) চাচাতো ভাই তুষারকেও মারপিটসহ ছুরিকাঘাত করে। এসময় তাদের কাছ থেকে তিন লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে চলে যায় হামলাকারীরা। এরপরে তাদের দুই ভাইকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা করা হয়। এই ঘটনায় গতকাল ১৭ ফেব্রুয়ারি থানায় মামলা করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা ফাঁড়ি পুলিশের এসআই হেলাল উজ্জামান বলেছেন, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম:
- রাতের আঁধারে চিত্রা নদীর পাড় কেটে কোটি টাকার মাটি বিক্রি
- সুন্দরবনে বাঘের আক্রমণে আহত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ
- কেশবপুরে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
- বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
- সুন্দরবনে তিন দিনের ভ্রমণ পাস বন্ধ, পর্যটন খাতে উদ্বেগ
- শ্যামনগরে এমপি পদ শূন্য ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
- যশোর জেনারেল হাসপাতালের নবনিযুক্ত আরএমওকে ফুলেল শুভেচ্ছা
- প্রতিবেশীর মামলার পর মামলা, ঘরছাড়া পুরো পরিবার