Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সংবাদ সম্মেলন : জাল ভিসায় সিঙ্গাপুর-মালয়েশিয়া পাঠানোর দাবি
  • মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা
  • মধুমতীর ভাঙনে বিলীন বসতবাড়ি, অবৈধ বালু উত্তোলনকারীদের বিচার দাবিতে বিক্ষোভ
  • যশোরে ৪৩ চেকপোস্টে পুলিশের অভিযান
  • যশোরে বাড়ছে সামাজিক সহিংসতা
  • প্রায় ১৫ হাজার পুকুরের অস্তিত্ব বিলিন
  • যশোর মহিলা পরিষদের উদ্যোগে ‘নারীর অধিকার মানবাধিকার’ বিষয়ে মতবিনিময়
  • যশোর বিএনপির সাবেক সভাপতি নয়নের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে চাকরি দেয়ার নামে টাকা ও সার্টিফিকেট আত্মসাত : আটক ১

banglarbhoreBy banglarbhoreJune 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে একটি বিশেষ বাহিনীতে চাকরি দেয়ার নাম করে টাকা ও সার্টিফিকেট আত্মসাৎ করার অভিযোগে পুলিশ আব্বাস আলী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আব্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝকান্দি গ্রামের হাসান খানের ছেলে।

নড়াইলের লোহাগড়া উপজেলার পার আমডাঙ্গা গ্রামের তানভীর শেখ (১৯) যশোর কোতয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তিনি লোহাগড়া আদর্শ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। মাস খানেক আগে আব্বাস তাকে একটি বিশেষ বাহিনীতে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেয়। তার জন্য সাড়ে ৮ লাখ টাকা দিতে হবে বলে জানায়।

তিনি তাকে নগদ তিন হাজার টাকা দেন। তার এসএসসির সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্র আব্বাস নিয়ে নেয়। গত ১২ মে প্রাথমিক বাছাইপর্বে তিনি দাড়ান এবং প্রাথমিক মনোনীত হন। এরপর আব্বাস একটি ব্লাংক চেক, এসএসসির মার্কশিট, প্রবেশপত্র, সার্টিফিকেট, ছবিসহ বিভিন্ন কাগজপত্র নিয়ে নেয়।

গত বুধবার তিনি ওই বাহিনীর গেটে প্রবেশ করেন। সে সময় তার কাছে এসএসসির সার্টিফিকেট দেখতে চাওয়া হয়। তিনি আব্বাসকে সংবাদ দিলে আব্বাস ওই কাগজ নিয়ে মেইন গেটে আসেন। সে সময় আব্বাস বলে টাকা না দিলে কোন কাগজপত্র ফেরত দেয়া হবে না। পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান।

পরে জানতে পারেন আব্বাস একজন প্রতারক। সে চাকরির প্রতিশ্রুতি দিয়ে লোকজনের কাছ থেকে টাকা আত্মসাৎ করে থাকে। এই ঘটনায় তিনি কোতয়ালি থানায় মামলা করলে পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আরবপুর মোড় থেকে আটক করে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সংবাদ সম্মেলন : জাল ভিসায় সিঙ্গাপুর-মালয়েশিয়া পাঠানোর দাবি

    September 28, 2026

    মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

    September 28, 2026

    মধুমতীর ভাঙনে বিলীন বসতবাড়ি, অবৈধ বালু উত্তোলনকারীদের বিচার দাবিতে বিক্ষোভ

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.