Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘জাতীয় যুবশক্তির ৮ উপজেলা কমিটি গঠন সম্পন্ন
  • ফলোআপ : আবাসিক এলাকায় সোহাগ অটোর কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর
  • শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবারে স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
  • আধা কিলোমিটার সড়কে আটকে কনেজপুরবাসীর ভাগ্য
  • যশোর বিসিকে সম্ভাবনার বিপরীতে সংকট, থমকে আছে শিল্পের অগ্রগতি
  • যশোরের মঞ্চে আসছে নতুন নাটক ‘ঘোমটা’
  • সাত আওয়ামী লীগ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন
  • মায়ের আত্মহত্যা, বাবা কারাগারে : সংকটে দুই শিশু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জনআক্রশের শিকার দুই স্কুল শিক্ষকের বাড়ি

banglarbhoreBy banglarbhoreJuly 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের শংকরপুরে জনআক্রশের শিকার হয়েছে দুই স্কুল শিক্ষকের বাড়ি। ওই স্কুল শিক্ষকের শ্বশুর হাবিবুর রহমান দুই শিশুর যৌন নিপীড়নের শিকারের অভিযোগে আটক হওয়ার পর ওই শিশুর পরিবারের লোকজন হাবিবুর রহমানের দুই জামাইয়ের বাড়িতে হামলা চালায় এবং হুমকি ধামকি দেয়।

এই ব্যাপারে তারা থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কার্যত কোন ভূমিকা রাখছে না বলে অভিযোগ উঠেছে।
শহরের শংকরপুর বটতলা মসজিদ এলাকার বাসিন্দা যশোর শিক্ষবোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারি হাবিবুর রহমানের বিরুদ্ধে দুই শিশুর যৌন হয়রানীর অভিযোগ তোলেন চাঁচড়া ডালমালি এলাকায় বাসবাসকারী এক গৃহপরিচারিকা। শনিবার দুুপুরে ওই গৃহপরিচারিকার মেয়ে এবং তার বান্ধবী রাস্তার পাশে বৃষ্টিতে খেলা করছিলো। সে সময় হাবিবুর তাদের আইসক্রীম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যৌন হয়রানী করে। এই বিষয়টি নিয়ে পরে এলাকার লোকজন উত্তেজিত হয়ে পুলিশে সংবাদ দিলে পুলিশ তাকে আটক করে এবং তার বিরুদ্ধে মামলা হয়।

হাবিবুর রহমানের মেয়ে আসমা খাতুন জানিয়েছেন, বিষয়টি পূর্ব পরিকল্পিত। তাদেরই এক আত্মীয় পূর্ব শত্রুতার জেওে হৈ চৈ বাঁধিয়ে লোকজন জড়ো করে মিথ্যা অভিযোগ দিয়েছে তার বাবার বিরুদ্ধে।

তিনি অভিযোগ করেছেন, তার স্বামী মিজানুর রহমান মণিরামপুর উপজেলার কদমবাড়িয়া হাই স্কুলের শিক্ষক। তিনি জ্বরে আক্রান্ত হওয়ায় সেদিন বাড়িতে ছিলেন। ঘটনার পরপরই ওই দুই মেয়ের আত্মীয় স্বজনরা তার বাড়িতে গিয়ে জালানার গ্লাস ভেঙ্গে দেয়। ইটের টুকরো জানালা ভেদ করে তার দুই বছরের শিশুর মাথায় লাগে। সবগুলো জানালায় ইট নিক্ষেপ করা হয়। পরে ঘরের মধ্যে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে। অকথ্য ভাষায় গালিগালাজ করে। পাশেই আছে তার ভগ্নিপতি কবিরুল ইসলামের বাড়ি। তিনি যশোর কালেক্টরেট স্কুলের শিক্ষক। তার বাড়িতেও হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, চাঁচড়া ডালমিল এলাকার টিটোর বাড়ির ভাড়াটিয়া আসলাম (৪৫) ও তার পালক ছেলে শাহজাহান (২৫), শংকরপুর ইসহাক সড়কের মঞ্জুর বাড়ির ভাড়াটিয়া শামীম হোসেন (৩৩)সহ ৪/৫জন তাদের বাড়িতে হামলা চালায়।
এই বিষয়ে কোতয়ালি থানায় ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ওই ঘটনায় আসামিকে আটক করা হয়েছে মামলাও হয়েছে। কিন্তু তার বাড়ি বা তার আত্মীয় স্বজনের বাড়িতে হামলা হওয়া দুঃখজনক।

লিখিত অভিযোগ দেয়ার পরও পুলিশ সেখানে যায়নি কেন এই প্রশ্নে জবাবে ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, গদ দুইদিন অফিসিয়াল কাজে খুবই ব্যস্ত ছিলাম। লিখিত অভিযোগ হাতে পাইনি। তবে বিষয়টি দেখা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ‘জাতীয় যুবশক্তির ৮ উপজেলা কমিটি গঠন সম্পন্ন

    September 30, 2026

    ফলোআপ : আবাসিক এলাকায় সোহাগ অটোর কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর

    September 30, 2026

    শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবারে স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.