Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreFebruary 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জমি নিয়ে বিরোধের জের ধরে নাইমুর রহমান হিমেল (৪২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সদর উপজেলার মালিডাঙ্গা গ্রামের শম্ভুনাথ মল্লিক ও তার ছেলে বিপুল মল্লিক এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছে। গত ২১ ফেব্রুয়ারি দুপুরে এই ঘটনার পর লাশের ময়নাতদন্ত শেষে গতকাল পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত কাজী নাইমুর রহমান হিমেল সদর উপজেলার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
হিমেলের পরিবারের অভিযোগ, যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের শম্ভুনাথ মল্লিকের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শম্ভুনাথ ও তার ছেলে হিমেলদের জমিটি জবরদখলের জন্য চেষ্টা করে আসছিল। গত বুধবার দুপুরে শম্ভুনাথ ও তার ছেলে বিপুল ওরফে বিপ্লব জমি দখল চেষ্টা নিয়ে হিমেলের সাথে বিরোধে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা হিমেলকে মারপিট করলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। এ সময় হামলাকারীরা গ্রামে প্রচার করেন হিমেলের স্ট্রোকে মৃত্যু হয়েছে।
হিমেলের শ্যালক মাসুদুর রহমান অভিযোগ করেন, শম্ভুনাথের ছেলে বিপুল ওরফে বিপ্লব এদিন হিমেলের বুকে কয়েকটি ঘুষি মারলে মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ওই দিন বিকেলে খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা, নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প এবং পিবিআই ঘটনাস্থলে যায়। পুলিশ হিমেলের মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে জানা গেছে, জমি নিয়ে বিরোধে মারামারির মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে হিমেল মারা গেছে। তবে নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে পরিবারের দাবি অনুযায়ী এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এই ব্যাপারে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক বিচিত্র মল্লিক জানিয়েছেন, প্রাথমিকভাবে এবং সুরতহাল রিপোর্টে হিমেলের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ভিসেরা রিপোর্টের জন্য আলামত সংগ্রহ করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.