Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা
  • এমপি নজরুল : প্রথম স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমালেও মরিয়ম ঘুমাতেন বারান্দায়
  • যশোরে প্লান পাস না করেই বহুতল ভবন নির্মাণ
  • বেনাপোলে ২৫ কেজি গাঁজাসহ চোরাচালানি মালামাল আটক
  • শহরময় এসির তার-পাইপ চুরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন!
  • পাশাপোলে জামায়াতের রুকন সম্মেলন
  • আশাশুনিতে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
  • ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জয়তী সোসাইটির বিক্ষোভ মিছিল

banglarbhoreBy banglarbhoreMarch 12, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
দেশব্যাপী অব্যাহত নারী, শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে জয়তী সোসাইটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জয়তী সোসাইটি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে প্রেসক্লাবের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, ইউনিট ম্যানেজার আসাদুল ইসলাম, আসলাম আলী, মিজানুর রহমান, বিধান রায়, রহিমা খাতুন হিমা, মাহফুজা পারভীন ময়না, নূরজাহান আক্তার, বর্ণালী সরকার, ফিরোজা খাতুন, প্রশাসন সহকারী আব্দুল খালেক। আরও উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির তরুণ দলের সদস্য মিম সুলতানা, স্নিগ্ধা আক্তার মিতুসহ প্রতিষ্ঠানটির কর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, একের পর এক নারী ও শিশু ধর্ষন এবং নির্যাতনের ঘটনা প্রমাণ করেছে দেশের আইন শৃংখলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে। এ অবস্থা চলতে পারে না। দ্রুততম সময়ের মধ্য মাগুরার শিশুটিসহ দেশের সব নারী শিশু নির্যাতনকারী অপরাধীদের যথোপযুক্ত শাস্তি দিতে হবে এবং আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি করতে হবে।

সমাবেশ থেকে বক্তারা সারাদেশের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, নারী ও শিশু উন্নয়ন সংগঠন, সচেতন মহলের সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান। মানববন্ধন পরিচালনা করেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন রুপা।

জয়তী সোসাইটির বিক্ষোভ মিছিল যশোরে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা

    September 28, 2026

    এমপি নজরুল : প্রথম স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমালেও মরিয়ম ঘুমাতেন বারান্দায়

    September 28, 2026

    যশোরে প্লান পাস না করেই বহুতল ভবন নির্মাণ

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.