Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreAugust 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার বিজয়ের পর নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী থানা, যশোর শহর সাংগঠনিক জেলা। মতবিনিময় সভায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক আগামির নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিক সমাজকে পাশে থাকার আহবান জানিয়েছেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।

বুধবার দুপুরে যশোরে কর্মরত স্থানীয় এবং জাতীয় বিভিন্ন দৈনিক এবং টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করে জামায়াতে রাজনীতি বন্ধ করা যায়নি। বিগত আওয়ামীলীগ শাসনামলে প্রায় সাড়ে পাঁচশত নেতা-কর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার দিন একশ’ ২৭ জনকে হত্যা করেছিল স্বৈরাচারি শেখ হাসিনা সরকার।

হত্যা-গুম-ফাঁসি দিয়ে জামায়াতকে স্তব্ধ করা যায়নি বরং জামায়াতের নতুন নেতৃত্ব তৈরি হয়েছে। সদ্য দেশত্যাগি হাসিনা সরকারকে পতনের পিছনে জামায়াত অর্থ, শ্রম দিয়ে সহযোগিতা করেছে। এটা স্বৈরাচার সরকার জানতে পেরে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিলো। এই আন্দোলন যশোরের ১৫ জন জামায়াতের কর্মী ঢাকায় পায়ে গুলিবিদ্ধ হয়েছে।

শহরের রেড টাউন নামে একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খন্দকার রশীদুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

ষড়যন্ত্র থেমে নেই। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে উল্লেখ করে অধ্যাপক গোলাম রসুল বলেন, অতীতে কি ঘটেছে তা আমরা ক্ষমার দৃষ্টিতে দেখতে চাই। দেশকে ভালবাসার আহবান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী সবাইকে সাথে নিয়ে দেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়।

বক্তব্য রাখেন জেলা জামায়েতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, লেখক ও গবেষক বেনজীন খান, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাবেক সভাপতি এম. আইউব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল প্রমুখ।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল। উপস্থিত ছিলেন অফিস সেক্রেটারি গাউসুল আযম ও প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাইনুল ইসলাম।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, সাবেক সভাপতি শহিদ জয়, প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক কাজী আশরাফুল আজাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সিনিয়র সাংবাদিক রাজেক জাহাঙ্গীর, সাইফুর রহমান সাইফ, শিকদার খালিদ, বিএম আসাদ, মিজানুর রহমান মুন, জুয়েল মৃধা প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.