Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জামায়াতের শোকরানা সমাবেশ ও গণমিছিল

banglarbhoreBy banglarbhoreAugust 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শোকরানা সমাবেশ ও গণমিছিল করেছে।
বুধবার বেলা সাড়ে ৩টায় যশোরের জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত।

সমাবেশের সভাপতি নেতা-কর্মী এবং জনগণের উদ্দেশ্যে দিক-নিদের্শনামূলক বক্তব্যে বলেন, সব জায়গায় শান্তি শৃংখলা বজায় রাখতে হবে। আওয়ামী দুঃশাসনের দীর্ঘ ১৬ বছরের অত্যাচার-নির্যাতনের পর দেশের ছাত্র-জনতার গণঅভুত্থান ঘটেছে। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়েছেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা নায়েবে আমির বেলাল হোসাইন, যশোর জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, হাশেম রেজা, পৌর উত্তর থানা আমির নুর আলা আল মামুন, এডভোকেট রুহিম বালুস। সমাবেশ সঞ্চালনা করেন জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহবুদ্দিন বিশ্বাস।

সমাবেশে বক্তারা বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে সরকার নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। স্বৈরাচারি সরকারের পতনে দেশজুড়ে উৎসব বিরাজ করছে। মানুষ আনন্দে রাস্তায় নেমে এসেছে। সাধারণ মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।
বক্তারা আরো বলেন, ছাত্রজনতা এগিয়ে আসায় স্বৈরাচারী সরকারের পতন সম্ভব হয়েছে। দেশ অভিশাপ থেকে মুক্ত হয়েছে। ছাত্রজনতার রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল বলেই আমরা এই বিজয় পেয়েছি। শহীদদের আত্মত্যাগ ভুলা যাবে না। এই বিজয়ে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।

সমাবেশ শেষে ঈদগাহ মোড় থেকে বিশাল শোকরানা মিছিল বের করা হয়। মিছিলটি থানার মোড় থেকে আর এন রোড হয়ে জামায়াত ইসলামি অফিসের সামনে গিয়ে শেষ করা হয়ে

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.