Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা
  • নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক
  • যশোরে ৪৮ ঘণ্টায় ৫ লাশ : জনমনে আতঙ্ক
  • ঝিকরগাছায় বিএনপি নেতার মুচলেকা
  • কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
  • পাইকগাছায় গণপিটুনীতে নিহতের ঘটনায় মামলা : আটক ১
  • দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভয়নগরে বিতর্ক প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ২৫, ২০২৪

যশোরে জেলা বিএনপির ত্রাণ সংগ্রহ শুরু

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ২৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ সংগ্রহের কার্যক্রম শুরু করেছে যশোর জেলা বিএনপি। শনিবার জেলা বিএনপির কার্যালয়ে দলের আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে।

যশোরে জেলা বিএনপির ত্রাণ সংগ্রহ শুরু

রাজনীতি পাশাপাশি আমরা সব সময় সামাজিক এবং মানবিক কার্যক্রম করে থাকি। জাতীয় কোন সংকট কিংবা মানবিক বিপর্যয় ঘটলে বিএনপি তাৎক্ষণিক সেবা ব্রত নিয়ে এগিয়ে যায়। অতীতেও দেশে ও জনগণের প্রতিটি সংকটে বিএনপি পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে করোনা মহামারি কিংবা সিলেটে ভয়াবহ বন্যা দুর্গত মানুষের পাশে দলের প্রতিটি নেতাকর্মী যে ভাবে দাঁড়িয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বন্যা দর্গত মানুষের পাশে দাঁড়াতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিটি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। সেই লক্ষ্যে জেলা বিএনপি এই উন্মুক্ত ত্রাণ সংগ্রহের কার্যক্রম শুরু করেছে।

যশোরে জেলা বিএনপির ত্রাণ সংগ্রহ শুরু
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম,

যশোরে জেলা বিএনপির ত্রাণ সংগ্রহ শুরু

সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ। জেলা বিএনপি ক্রাণ সংগ্রহের কার্যক্রমের প্রথম দিনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিরা নগদ অর্থ ও বস্ত্র প্রদান করেন।

ত্রাণ সংগ্রহ শুরু
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা

নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.