Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুর সীমান্ত : বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিল বিজিবি
  • ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়ার প্রত্যয়
  • কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক দেখতে চাই না : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ
  • অনলাইন প্রতারণার অভিযোগে যশোরে আটক ৪
  • যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট
  • ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ঝটিকা মিছিল থেকে যুবলীগের ৩ কর্মী গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreNovember 19, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কানাইতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন -সদর উপজেলা পদ্মবিলা গ্রামের গোলাম মোস্তফা সরদারের ছেলে সবুজ হোসেন, ঘুর্ণি গ্রামের অজগর মোল্লার ছেলে রিপন ও গাইদগাছি গ্রামের আমজাদ হোসেনের ছেলে আশরাফুল ইসলাম। আটককৃতদের সম্প্রতি বিএনপির অফিস পোড়ানো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর পর মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রামনগর কানাইতলা এলাকায় সালেহা মেটালের সামনে যশোর-মনিরামপুর মহাসড়কে যুবলীগ কর্মী রানা হোসেনের নেতৃত্বে ‘সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক ও দমন-পীড়নের প্রতিবাদে’এক ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল চলাকালীন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া করে এবং ৩ যুবলীগ কর্মীকে আটক করে। পরবর্তীতে আটককৃতদের যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

কোতয়ালি থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, আটক তিন যুবলীগ কর্মীকে জেলা বিএনপির অফিস পোড়ানো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেছে।

ঝটিকা মিছিল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহেশপুর সীমান্ত : বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিল বিজিবি

    September 27, 2026

    ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়ার প্রত্যয়

    September 27, 2026

    কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক দেখতে চাই না : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

    September 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.