Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে টাওয়ার স্থাপন প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার, টাকা উদ্ধার

banglarbhoreBy banglarbhoreJuly 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর ডিবি পুলিশের হাতে নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে প্রতারণা চক্রের দুই সদস্য আটক হয়েছে। এ সময় এই চক্রের কাছ থেকে ৮ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

যশোর ডিবি পুলিশ শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে গত বৃহস্পতিবার সাতক্ষীরা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের রেজাউল করিম (৫৫) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পূর্বপাড়ার রফিকুল ইসলাম (৫৮)।

প্রেস ব্রিফিংয়ে ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, আটকরা নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে সারাদেশে প্রতারণা চালায়। দীর্ঘ এক মাস যাবৎ এ চক্রটি ছদ্মনাম ব্যবহার করে যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলায় অফিস পরিচালনা করছিলো। তারা নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের প্রলোভনের ফাঁদে ফেলে মণিরামপুর উপজেলার ছিলিমপুর বাজারের কীটনাশক ব্যবসায়ী মমিনুর রহমানের কাছ থেকে গত ৮ জুলাই নগদ ২৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় মমিনুর রহমান বাদি হয়ে অভয়নগর থানায় মামলা করেন। এরপর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের সনাক্ত করে। সর্বশেষ বৃহষ্পতিবার ডিবি পুলিশের দুটি টিম নারায়ণগঞ্জ ও সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অভিযান চালিয়ে রেজাউল ও রফিকুলকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে আত্মসাৎকৃত ২৪ লাখ টাকার মধ্যে ৮ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটকরা আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬টি প্রতারণার মামলা রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.