Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরায় সাংবাদিককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত অভিযোগপত্র, ওসি তদন্তকে সম্মাননা
  • নড়াইলে ইসলাম শেখ হত্যা : ২৪ ঘণ্টায় পুলিশ হেফাজতে ৬
  • নতুন ঘরের স্বপ্ন পূরণ শতবর্ষী সখিনার
  • কৃষ্ণনগরে প্রয়াত চেয়ারম্যান মোশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত
  • মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা ও সংবর্ধনা
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির মৎস্য পোনা অবমুক্তকরণ
  • Μέθοδοι Χρηματοδότησης σε Αθλητικές Εταιρίες: Ο Πλήρης Οδηγός
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে টিএসআই রফিকসহ আরও সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

banglarbhoreBy banglarbhoreSeptember 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে এক ঠিকাদারকে অপহরণের পর অস্ত্রের মুখে জিম্মি করে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে আদালতে মামলা হয়েছে। ঘটনার নয়বছর পর যশোরের আলোচিত টিএসআই রফিক ও আরও সাতজন পুলিশ সদস্যসহ ১২ জনের নামে শহরের চাঁচড়া রায়পাড়ার মোস্তফা কামাল শিফা বাদী হয়ে বৃহস্পতিবার এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

এই মামলার পুলিশ সদস্য আসামিরা হলেন, চাঁচড়া ফাড়ির তৎকালিন ইনচার্জ এসআই জামাল উদ্দিন, কনস্টেবল খাইরুল ইসলাম, আবু জাফর, জাহিদ হোসেন, মুজিবুল ইসলাম ও আব্দুল আলিম। অন্য আসামিরা হলেন যশোর শহরতলীর বিরামপুর গ্রামের পশ্চিমপাড়ার গোবিন্দ বিশ্বাস, প্রনয় বিশ্বাস, মণিরামপুর উপজেলার সমসেরবাগে গ্রামের কাঠালতলার আবুল হোসেন ও গোলাম হোসেন।

বাদী মামলায় বলেছেন, তিনি পেশায় একজন ঠিকাদার। এরমধ্যে প্রথম সাত আসামি পুলিশের সদস্য। অন্যরা পুলিশের কথিত সোর্স হিসেবে কাজ করতো। ২০১৫ সালের ৬ মে বাদীকে বাড়ি থেকে তুলে সদর উপজেলা বোলতলা গ্রামের মাঠের মধ্যে নিয়ে যায় আসামিরা। এরপর তার বাড়িতে থাকা ৭২ হাজার টাকা নিয়ে নেয়। এরপর তার চোখ ও হাত বেঁধে বাদীর কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে আসামিরা। রাজি না হলে তাকে ক্রসফায়ারে হত্যার হুমকি দেয়া হয়। একপর্যায় বাধ্য হয়ে বাদীর মা রিজিয়া বেগম বিভিন্ন লোকের কাছ থেকে ধারকর্জ করে আসামিদের ১২ লাখ টাকা দেন। ওই দিন ভোর রাতে যশোর রেলস্টেশনে ফেলে রেখে যায়। পরদিন সকালে এই ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা করার জন্য যান বাদীর মা রিজিয়া বেগম। কিন্তু আসামিরা বাদীর মায়ের লেখা অভিযোগ ছিড়ে ফেলে উল্টো তাদেরকে হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঘটনার নয় বছর পর বাদী আদালতে এ মামলা করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাতক্ষীরায় সাংবাদিককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ

    September 11, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত অভিযোগপত্র, ওসি তদন্তকে সম্মাননা

    September 11, 2026

    নড়াইলে ইসলাম শেখ হত্যা : ২৪ ঘণ্টায় পুলিশ হেফাজতে ৬

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.