Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ট্রাফিক পুলিশকে মেরে নাক ফাটানো সেই ছাত্রদল নেতা বহিস্কার

banglarbhoreBy banglarbhoreMarch 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দায়িত্ব ট্রাফিক পুলিশ সদস্যকে নাকে ঘুষি মারা সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজকে বহিস্কার করেছে ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। রোববার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন ইসলাম সবুজকে তার পদ থেকে বহিস্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এছাড়া, বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিস্কৃত শাওন ইসলাম সবুজের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর জানান, সিটি কলেজ ছাত্রদলের সেক্রেটারি শাওন ইসলাম সবুজের বহিস্কারের চিঠি ফেসবুকে দেখেছি।

তিনি বলেন, ছাত্রদল সুশৃঙ্খল দল। এই বহিস্কার থেকে ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে; বিশৃঙ্খলা করলে দলে তাদের জায়গা নেই।

শনিবার (১ মার্চ) রাতে যশোর শহরের দড়াটনা হাসপাতাল মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে সরকারি সিটি কলেজের ছাত্রদল নেতা শাওন ইসলাম সবুজকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। এ মামলায় শাওন বর্তমানে কারাগারে রয়েছে।

ট্রাফিক পুলিশ মেরে নাক ফাটানো যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.