Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরার আবেদন যাচাই সভা অনুষ্ঠিত
  • ভবন প্রস্তুত হলেও চালু হয়নি নড়াইল ২৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসা সেবা ব্যাহত
  • নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার
  • বাংলাদেশি সন্দেহে নোমান্সল্যান্ডে দুদিন আটকে ভারতীয় নাগরিক
  • এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২, ২০২৫

যশোরে তাপের পারদ নেমে ১০-এর ঘরে দিনের ঝলমলে রোদেও অনুভূত হচ্ছে তীব্র শীত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জেগে বসতে শুরু করেছে শীত। ঝলমলে রোদে গা তাপিয়ে নেয়ার সুযোগ মিললেও গোটা জনপদে শীত অনুভূত হচ্ছে। রোদের মাঝেও সোয়েটার-জ্যাকেট পরে চলাচল করতে হচ্ছে জেলাজুড়েই। গত দুই দিনে তাপমাত্রার পারদ সর্বোচ্চ ও সর্বনিম্ন দুটিই কমেছে। মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে এমনটি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

যশোর বিমান বাহিনীর নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গত বুধবার যশোরে সর্বনিম্ন তাপমাত্র ছিলো ১০ দশমিক ৬ ডিগ্রি আর সর্বোচ্চ ২৫ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন গতদিনের চেয়ে পয়েন্ট তিন ডিগ্রি কমে দাঁড়ায় ১০ দশকি ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সাথে সর্বনিম্নও গত দিনের চেয়ে দুই ডিগ্রি কমে দাঁড়ায় ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সাথে বইতে থাকে শীতল বাতাসও। এতে দিনের অগ্রভাগে মানুষের প্রাণচাঞ্চল্য থাকলেও সন্ধ্যায় জেঁকে বসে শীত।

হঠাৎ করেই গত বুধবার থেকে জেঁকে বসে শীত। তবে বুধবারের চেয়ে বৃহস্পতিবার শীতের তীব্রতা বেশি দেখা গেছে। এদিন সকাল থেকেই সূর্যের আলো ফোটার সাথে সাথে লোকজনকে কর্মব্যস্ত হতে দেখা যায়। রাস্তাঘাটে মানুষের সরব উপস্থিতি চোখে পড়ে। রোদের মাঝেও সোয়েটার-জ্যাকেট পনে চলাচল করতে দেখা যায় মানুষকে। রৌদ্রজ্জ্বল জায়গায় অনেককেই দেখা গেছে রোদে আড্ডা দিতে। বেলা কমার সঙ্গে সঙ্গে শহরে মানুষের চলাচল কম লক্ষ্য করা গেছে। শীতার্ত হতদরিদ্র মানুষদের দেখা গেছে গরমের উষ্ণতা পেতে আগুন জ্বালিয়ে তাপ নিতে।

যশোর শহরের জিলা স্কুল মোড়ে তহমিনা খাতুন নামে এক পথচারী বাংলার ভোরকে বলেন, ‘কয়েক দিন থেকে ঠাণ্ডায় তো জমে গেছি। সকাল ৯টায় সূর্য ওঠায় ভালোই লাগছে। কাজকর্ম করতে স্বস্তি লাগছে। তবে বিকেলের পর আবার শীতে জমে যাচ্ছি।’ সার্কিট হাউজের সামনে দাঁড়িয়ে থাকা ইজিবাইক চালক বাংলার ভোরকে বলেন, ‘সন্ধ্যার পরে আয়-রোজগার একেবারে নেই বললেই চলে।’

এদিকে শীর্তে বেড়েছে শীত জনিত রোগীর সংখ্যা। যশোর জেনারেল হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে দেখা যাচ্ছে শীতজনিত রোগে বৃদ্ধা ও শিশুদের চিকিৎনা নিতে। যশোর জেনারেল হাসপাতাল ও শহরের নিউমার্কেট শিশু হাসপাতালে শিশুদের ঠাণ্ডাজনিত রোগে চিকিৎসা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্ঠদের।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ বলেন, ‘কয়েকদিন ধরে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বহির্বিভাগে বয়স্ক ও শিশুদের চিকিৎসা নিতে দেখা গেছে। একই সাথে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। তিনি বলেন, ‘শীত বাড়ছে, বয়স্ক ও শিশুদের আলাদা যত্ন নিতে হবে। গরম পানিতে গোসল করাতে হবে। শীত নিরারণে গরম পোশাক পরিধান ও সন্ধ্যার পরে দ্রুত ঘরে প্রবেশ করে নিরাপদ স্থানে থাকতে হবে।

তীব্র শীত পারদ রোদ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস

ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরার আবেদন যাচাই সভা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.