Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ত্রাণের অনুদান তছরুপের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreSeptember 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে স্বেচ্ছাসেবী সংগঠনের নামে ত্রাণের টাকা তছরুপের অভিযোগ তুলেছেন আলেয়া ফাউন্ডেশনের সদস্যরা। এ ব্যাপারে সংগঠনের সভাপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও করা হয়েছে।

জানা যায়, খড়কি সার্কিট হাউজ পাড়ার ইব্রাহিম বাবুর মেয়ে জান্নাতুল ফেরদৌস চৈতি ওরফে সাহারা আলেয়া ফাউন্ডেশনের নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন করে বন্যা কবলিত মানুষের সহযোগিতার জন্য সর্বসাধারণের কাছ থেকে টাকা উঠান। শহরের বিভিন্ন এলাকা ও কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা সংগ্রহ করেন তারা। বন্যা কবলিত এলাকার মানুষের সহযোগিতার জন্য উঠানো এই টাকা সাহারার কাছে রাখা ছিলো।

সংগঠনের সদস্য ইয়াছিন আরাফাত বলেন, যে সংগঠনের নামে তারা টাকা উঠিয়েছেন, সেই সংগঠনের সব দায়িত্ব সাহারা নিজেই পালন করে। ত্রাণের জন্য উঠানো টাকার বিষয়ে সে কাউকে কিছু জানায়নি। সে বলছে ৭৫ হাজার টাকা ঢাকার আস্-সুন্না ফাউন্ডেশনে জমা দিয়েছে। কিন্তু সে আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। বরং আমাদের কিছু সদস্যদের নামে মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করছে। বিকেল বেলা আমরা পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে বসেছিলাম। আমরা আমাদের অভিযোগ তুলে নিয়েছি সেও তার অভিযোগ তুলে নিয়েছে।

আব্দুল্লাহ, সাব্বির ও রুবাইয়া নামে আরও কয়েকজন সদস্য অভিযোগ করে বলেন, আমরা ৫ থেকে ৬ দিনে দিন রাত পরিশ্রম করে টাকা তুলেছি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের কাছে এখনও কাপড়, শুকনো খাবার ও ৫০ থেকে ৬০ কেজি চাল আছে। আমরা যার নেতৃত্বে কাজ করেছি সে নিজেই আমাদের সাথে সমন্বয় না করে টাকা নিয়ে চলে যায়।

এ বিষয়ে জানার জন্য জান্নাতুল ফেরদৌস চৈতির মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের নিজেদের মধ্যে অভ্যন্তরীণ ঝামেলা হয়েছিল। দুই পক্ষ বসে মিমাংসা করা হয়েছে। টাকাটা আমি ত্রাণের তহবিলে জমা দিয়েছি তার সকল প্রমাণ আমার কাছে রয়েছে। এবং প্রমাণ স্বরূপ তিনি আস সুন্নাহ ফাউন্ডেশনে জমা দেয়া পঁচাত্তর হাজার টাকার একটি রশিদ এবং কসবা ফাঁড়িতে বসে নিজেদের মধ্যকার মীমাংসার একটি কপি পত্রিকা দপ্তরে পাঠান। কসবা ফাঁড়ির ইন্সপেক্টর রেজাউল ইসলামও উভয়পক্ষের মধ্যে সমঝোতার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.