Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল
  • হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
  • যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
  • ক্রেন সরবরাহ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি
  • বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের
  • পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান
  • ‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৭, ২০২৫

যশোরে দরিদ্র কৃষকের মুখে হাসি ফুটালো ইয়ামাহা রাইডার্স ক্লাব

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে দরিদ্র কৃষকের মুখে হাসি ফুটালো ইয়ামাহা রাইডার্স ক্লাব
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে “কৃষকের মুখে হাসি তাদের পাশে আমরা আছি” এই শ্লোগানে আধুনিক ও উন্নতমানের ইয়ানমার হারভেস্টার মেশিন দিয়ে দরিদ্র কৃষকের জমির গম কেটে ঘরে তুলে দিলেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোর।

এসিআই মটরসের উন্নত প্রযুক্তির ইয়ানমার হারভেস্টার দিয়ে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মধুপুর গ্রামের কৃষক ওসমান হোসেনের ১ বিঘার অধিক জমির পাকা গম কেটে দিয়েছেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা। কোন প্রকার শ্রমিক খরচ ছাড়াই গম কেটে ঘরে তুলতে পেরে ওই কৃষকের মুখে হাসি ফুটেছে।

কৃষক ওসমান হোসেন জানান, অর্থনৈতিক সমস্যার কারণে শ্রমিকদের মজুরি এবার বাড়তি। অন্যদিকে ঝড় বৃষ্টির শঙ্কায় জমির পাকা গম ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা এ খবর শুনে আমার ১ বিঘার অধিক জমিতে থাকা গমগুলো কেটে দিয়েছেন। তাদের এমন কাজে আমি ভিষণ খুশি।

ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, অর্থনৈতিক সমস্যার কারণে যেসব কৃষক পাকা গম ঘরে তুলতে পারছেন না, ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে তাদের গম কেটে ঘরে তুলে দেয়ার উদ্যোগ নিয়েছি। এতে কৃষকের যেমন উপকার হচ্ছে তেমনি কৃষকের পাশে দাঁড়াতে পেরে আমদেরও অনেক ভালো লাগছে।
তিনি আরো বলেন, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা আগামীতেও সাধারণ মানুষের পাশে থাকব।

তাদের এই ধরনের কাজে সর্বদা সহযোগিতা করার জন্য তিনি এসিআই মোটরস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং আরএসএম (সাউথ জোন) তানভীর সজীব ও টেরিটরি ম্যানেজার জহিরুল ইসলাম সুজন এবং এসআর অরিয়ন মটরসের ডিলার আবিদ রিফাতসহ ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

দরিদ্র কৃষকের মুখে যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.