Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের আঘাতে শ্বশুরের মৃত্যু
  • শিক্ষকদের টাইম স্কেল ও বেতন জটিলতা নিরসনে সংসদে আহ্বান সাবেরা মুন্নির
  • ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে : ড. হারুণ
  • শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে নানা কর্মসূচি গ্রহণ জেলা প্রশাসনের
  • ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি
  • যশোরে চাকরি মেলায় এসে চাকরি নিয়ে ফিরলেন ১৪৯ জন
  • ডুমুরিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত
  • ২৭৯ কোটি টাকার পরও মৃতপ্রায় ভৈরব বাঁচাতে নামলেন উষা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নদ-নদী বাঁচানোর দাবিতে স্মারকলিপি দুই সংগঠনের

banglarbhoreBy banglarbhoreSeptember 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে যশোর অঞ্চলের নদ-নদী বাঁচানোর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সচেতন নাগরিক সমাজ। রোববার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপি প্রদান, পদযাত্রা, আলোচনা সভা ইত্যাদি কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর ও নাগরিক অধিকার আন্দোলন যশোর দিবসটি উদযাপন করে।

যশোর জেলার ভৈরব নদ, কপোতাক্ষ নদসহ অন্যান্য নদের প্রবাহ সৃষ্টির লক্ষ্যে দ্রম্নত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে রোববার বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, যশোরের ভৈরব, কপোতাক্ষ, মুক্তেশ্বরী, বেতনা, চিত্রা, নবগঙ্গা ও ফটকি নদীগুলি আজ উজানে ভারতের বাঁধ নির্মাণ, একতরফা পানি প্রত্যাহারসহ প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন। এই নদীগুলোকে রক্ষা করার জোর দাবি জানানো হয়। এছাড়া ভৈরব ও কপোতাক্ষ নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও জোয়ার-ভাটা নিশ্চিত করা। একই সাথে এই নদীগুলো সুরক্ষায় পদক্ষেপ গ্রহণ করে নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করাসহ ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নাগরিক অধিকার আন্দোলন যশোর এর আহ্বায়ক মাস্টার নূর জালাল, কোর কমিটির সদস্য সাবেক অধ্যাপক বোরহানুস সুলতান, সাবেক অধ্যক্ষ হারুন উর রশিদ, বিনয়কৃষ্ণ মল্লিক, মোবাশ্বের হোসেন বাবু, আহসানুল্লা ময়না, জাহিদুর রহমান গোলদার, ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ, শামিমা ইসলাম লিপা, রবিউল ইসলাম ও সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান মিঠু।

এদিকে, রোববার বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাপা যশোর জেলা কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার আজিজুল হক মনি, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা জিল্লুর রহমান ভিটু, তসলিমুর রহমান, সাংবাদিক হাবিবুর রহমান মিলন, বাপা সদস্য অধ্যাপক (অব.) গোপীকান্ত সরকার, টিটোভ জামান, শাহজাহান নান্নু, ডা. আহসান হাবীব, আবু সাঈদ আতিকুর রহমান, বিমল রায়, বিশ্বাস ওয়াহিদুজ্জামান, শামসুজ্জামান স্বজন, জুলফিকার আসাদ দীপ প্রমুখ। স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ পদযাত্রা করে দড়াটানায় ভৈরব নদ পাড়ে অবস্থান নেন এবং আলোচনা সভা করেন।

স্মারকলিপি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের আঘাতে শ্বশুরের মৃত্যু

    November 17, 2026

    শিক্ষকদের টাইম স্কেল ও বেতন জটিলতা নিরসনে সংসদে আহ্বান সাবেরা মুন্নির

    November 17, 2026

    ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে : ড. হারুণ

    November 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.