Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নার্সদের মানববন্ধন অব্যাহত

banglarbhoreBy banglarbhoreSeptember 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তি করায় মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার এক দফা দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে যশোর সদর হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যশোর নার্সিং কলেজের সকল শিক্ষক, ছাত্রছাত্রী ও যশোর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সরা এ কর্মসূচি পালন করেন।

ঘণ্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার মোসাম্মৎ সালমা খানম, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ যশোরের নার্সিং ইনষ্ট্রাক্টর (ইনচার্জ) আর্জিনা খাতুন, নার্সিং ইনষ্ট্রাক্টর শরমিন সুলতানা পারভীন, স্বপ্না বিশ^াস, সাবিহা সুলতানা, সিনিয়র স্টাফ নার্স মোফাজ্জেল হোসেন, তহমিনা পারভীন, হোসনেয়ারা খানম, শাহিদা খাতুন, আনোয়ারা, শিরিন প্রমুখ

এসময় বক্তারা জরুরি ভিত্তিতে নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তি করায় মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, কয়েকদিন ধরে সারাদেশে নার্সরা মানববন্ধন করছে। এতে উপর মহলের টনক না নড়লে এরপর কমপ্লিট শার্ট ডাউন করে দেয়া হবে। চিকিৎসকদের দাবি মেনে নেয়া হয়েছে। তাহলে তাদের যৌক্তিক দাবি কেন মানা হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আন্দোলন চালিয়ে নেয়ার ঘোষণা দেন তারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহাসড়ক দখলের মহোৎসব!

    October 12, 2026

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.