Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পাট ক্ষেত থেকে এক ব্যক্তি লাশ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreJune 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার চাঁচড়া সাড়াপোল গ্রামের পাটক্ষেত থেকে মোজাহার বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় দুর্গন্ধ পেয়ে স্থানীয় হরিচানের পাট ক্ষেতে যেয়ে লাশের সন্ধান পান স্থানীয়রা। পরবর্তিতে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।

নিহত মোজাহার বিশ্বাস শহরতলী সাড়াপোল গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুর থেকে ওই এলাকায় প্রচন্ড দুর্গন্ধ আসতে থাকে। প্রথমে তারা ভেবেছিলেন কোনো প্রাণী হয়তো মারা গেছে। পরবর্তিতে তারা সেখানে যেয়ে দেখেন এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পরে আছে। তখন পুলিশকে খবর দিলে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছান।

এদিকে নিহতের মেয়ে জেসমিন নাহার জানান, গত ১৬ জুন দুপুর দেড়টার দিকে মোজাহার বিশ্বাস বাড়িতে কাউকে কিছু না বলে চলে যান। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। কিন্তু তার কোন খোঁজ না পেয়ে কোতোয়ালি থানায় ১৮জুন সাধারণ ডায়েরি করেন। যার নাম্বার ১১৪৫/২০২৪। তিনি আরও জানান, মোজাহার বিশ্বাস মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি মাঝে মধ্যে কাউকে কিছুু না বলে বাড়ি থেকে চলে যেতেন। তবে স্ট্রোক জনিত কারণে তিনি মারা যেতে পারেন বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম সেখানে অবস্থান করছেন। বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। লাশের উপরের অংশ পচে গেছে। এছাড়া সর্বশরীর ফোলা। তবে ঘটনাটি হত্যা না সাধারণ মৃত্যু তা ড়্গতিয়ে দেখা হচ্ছে। লাশ ঘটনাস্থল থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.