Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ
  • চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু
  • যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের হয়রানির অভিযোগ
  • যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
  • যশোরে তিন বাড়িতে চুরি সোনা-রূপা ও টাকা লুট
  • নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন
  • যশোরে ইসকনের কেন্দ্রীয় নেতাদের সাথে শিপ্রা ঘোষের পরিবারের সাক্ষাত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

banglarbhoreBy banglarbhoreJuly 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় জাহান আলী ওরফে জাহাঙ্গীর (৫২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই জন।
নিহত জাহাঙ্গির সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মোমিননগর নওদাগাঁ গ্রামের বাসিন্দা।

জাহাঙ্গীর শহরে এক চিকিৎসকের বাড়ির গার্ড ছিলেন। শনিবার সকালে নিজ বাসা থেকে কর্মস্থলে সাইকেল চালিয়ে আসার পথে সড়ক দুর্যটনার শিকার হন। শহরের টালিখোলা নামক স্থানে আসলে পিছন থেকে একটি বাস এসে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে আনেন। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীরের বড় ভাই মোতালেব হোসেন বলেন, তার ছোট ভাই সকাল ৮ টার দিকে বাড়ি থেকে কাজের জন্য বের হয়। টালিখোলায় বাস গাড়ি পিছন থেকে ধাক্কা দিলে সে পড়ে গিয়ে আহত হয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে জানার জন্য যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

এদিকে মণিরামপুর উপজেলার রোহিতা বাজারে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে মনতাজ আলী (৪৫) নামে একজন আহত হয়েছেন। তিনি উপজেলার রোহিতা ইউনিয়নের বাগডোব গ্রামের বাসিন্দা।

আহত মনতাজ আলীর ছোট ভাই হাফিজুর রহমান জানান, তার ভাই সকাল ১০ টার দিকে রোহিতা বাজারে রাস্তার উপর ভ্যান ঘোরানোর সময় সামনে থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। আহত মনতাজকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেল চালককে আটকে রেখে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

অপরদিকে, যশোর থেকে মোটরসাইকেলযোগে বাঘারপাড়ায় যাওয়ার পথে হামিদপুর বোর্ড অফিস মোড়ে বাসের সাথে সংঘর্ষে নূর আমিন নামে অপর একজন আহত হয়েছেন। আহত নূর আমিন স্কয়ার কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে যশোরে কর্মরত। কোম্পানির কাজে সহকর্মীর সাথে মোটরসাইকেলযোগে বাঘারপাড়া যাওয়ার পথে বেলা ১২ টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ

    October 5, 2026

    চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

    October 5, 2026

    প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.