Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ক্রেতাশূন্য মাছবাজার
  • কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার অনুষ্ঠিত
  • দাদা রিপনের ১৭তম হত্যাবার্ষিকী আজ
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক
  • বাগেরহাটের মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে বাঁধ দেয়ার চেষ্টা : প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল
  • ঝিনাইদহে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জীবননগরে রজনীগন্ধা ফুল চাষ করে লাভবান চাষি
  • দুই শতাধিক শ্রমজীবী মানুষের সাথে আইডিয়ার ইফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে প্রতারণার মাধ্যমে হারানো মোবাইল ও টাকা হস্তান্তর

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি (লিগ্যাল ইনভেস্টিগেশন সেল) এর উদ্যোগে উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ অর্থ ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

বুধবার দুপুরে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হল রুমে ডিসেম্বর মাসে উদ্ধারকৃত এসব মোবাইল ও নগদ অর্থ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।

অনুষ্ঠানে জানানো হয়, ডিসেম্বর/২০২৫ মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর সাধারণ ডায়েরিভুক্ত মোট ৫৯টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দিয়েছে। একই সময়ে ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ভুক্তভোগীদের নগদ ও বিকাশের সর্বমোট ১ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করে ফেরত দেয়া হয়েছে।

এছাড়াও এসময়ে ৬টি ইমো আইডি রিকোভারি, ১৮টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার, বিভিন্ন থানার নিখোঁজ ব্যক্তি উদ্ধারে সহায়তার মাধ্যমে ৬ জন ভিকটিম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একাধিক ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে সহায়তা প্রদান করা হয়েছে বলে জানায় পুলিশ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ক্রেতাশূন্য মাছবাজার

মার্চ ১৩, ২০২৬

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার অনুষ্ঠিত

মার্চ ১৩, ২০২৬

দাদা রিপনের ১৭তম হত্যাবার্ষিকী আজ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.