Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ
  • বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষকদের বদলিতে অনিয়মের অভিযোগ
  • চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত
  • তায়কোয়ানডোতে সাতক্ষীরার ৪ খেলোয়াড়ের পদক অর্জন
  • শার্শায় দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
  • নৃত্য বিতান যশোরের নজরুল বর্ষ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • যশোরে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন
  • সন্ত্রাস দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে প্রতিপক্ষের হামলায় আহত ২; অর্থ লুট : থানায় অভিযোগ

banglarbhoreBy banglarbhoreOctober 4, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম করেছে দুর্বত্তরা। গুরুতর জখম হওয়া ব্যক্তির নাম আসিফ উদ্দীন। তিনি ফতেপুর ইউনিয়নের ভায়না গ্রামের জসিম উদ্দীনের ছেলে। এই ঘটনায় তার পিতাও আহত হন। ঘটনার বিবরণ তুলে ধরে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেছেন জসিম উদ্দীন।

লিখিত অভিযোগে বলা হয়, ফতেপুর ইউনিয়নের ভায়না গ্রামের আবু বক্কারের ছেলে আসলাম মিয়া, চাঁন্দু মিয়ার ছেলে শামীম ও নিজাম উদ্দীনের ছেলে মামুনসহ অজ্ঞাতনামা আরো ২ থেকে ৩ জন গত ৩০ সেপ্টেম্বর সকালে বাড়িতে থাকা অবস্থায় জমি জায়গা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে লাঠিসোটা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে অনাধিকার প্রবেশ করে তাকে মারপিট করে আহত করে। ঘটনা দেখে তার ছেলে আসিফ উদ্দীন (২০) ঠেকাতে আসলে ধারালো হাসুয়া দিয়া তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। এ সময় ধারালো হাসুয়ার আঘাতে তার ছেলের বাম হাতের মধ্য আঙ্গুলে কাটা জখম হয়। যাওয়ার সময় দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ সময় তাদের আর্তচিৎকারে আশে পাশের লোকজন ঠেকাতে আসলে হামলাকারিরা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর জখম অবস্থায় তার ছেলেকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে ঘটনার প্রত্যক্ষ সাক্ষী সুরাইয়া বেগমসহ তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে জানানো হয়।

ঘটনার বিষয়ে কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাককে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ

    October 4, 2026

    বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষকদের বদলিতে অনিয়মের অভিযোগ

    October 4, 2026

    চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.