Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Cómo revisar las reglas generales fácilmente
  • Zo onderzoekt u digitale spelregels zorgvuldig
  • Πώς να κατανοήσετε τις πληροφορίες στην οθόνη
  • Zo overziet u digitale casinomenu’s zorgvuldig
  • Cómo entender los ajustes habituales con atención
  • Zo kun je verschillende spelregels leren onderscheiden
  • Titaani – Ensiluokkainen Pelaamiskokemus ja Erinomaiset Bonukset
  • Krajowe Kasyna Internetowe – Pełny Przewodnik skierowany do Użytkowników Online
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে প্রতিবেশির জমি দখল নিলো স্বেচ্ছাসেবক লীগ নেতা

পৌরসভার জমিতে মার্কেট নির্মাণের অভিযোগ
banglarbhoreBy banglarbhoreOctober 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু’র বিরুদ্ধে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ উঠেছে। রাজনৈতিক পট পরিবর্তন হলেও স্বেচ্ছাসেবক লীগের এই নেতার হাত থেকে রক্ষা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন প্রতিবেশী একেএম মোরশেদ। রোববার (২৭ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে একেএম মোরশেদ বলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু তার ও পৌরসভার জমি দখল করে মার্কেট নির্মাণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।

অভিযোগে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের শাসনামলে সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হন মফিজুর রহমান ডাবলু। এরপর তিনি একদল সন্ত্রাসীকে সাথে নিয়ে ভূমিদস্যুতা শুরু করেন। একসময় তার নজর পরে শহরের ওয়াপদা গ্যারেজ মোড়ে আমার জমি উপরে। আমাকে ও আমার পরিবারে সদস্যকে অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা করেন। পরিবারে নিরাপত্তার স্বার্থে শহরের জমি ঘর ফেলে রেখে স্ত্রী, সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে উপজেলার হামিদপুর গ্রামে বসবাস করছি। তিনি আরও বলেন, আমার বাড়ির প্রাচীর ভেঙ্গে জায়গা দখল করে নেন ডাবলু। আদালতের মাধ্যমে ১৪৪ ধারা জারি করা হয়। তারপরও দলীয় ক্ষমতা ব্যবহার করে সে জায়গায় এখন তিনি (মফিজুর রহমান ডাবলু) ইট বালু দিয়ে কংক্রিটের ঢালাই করে দখল নিয়েছেন। এরপর তিনি পৌরসভার জায়গা দখল করে অবৈধভাবে পৌরসভার অনুমোদনবিহীন মার্কেটও নির্মাণ করেন।

এদিকে পৌরসভা সূত্রে জানা গেছে, ওয়াপদা গ্যারেজ মোড়ে পৌরসভার জায়গা দখল করে নয়টা দোকানঘর নির্মাণ করেছেন ডাবলু। অবৈধ এই স্থাপনা উচ্ছেদের বি য়ে ২৪ ঘন্টার নোটিশ প্রদান করা হয়। কার্যত ২৪ ঘন্টার নোটিশ এক মাস অতিবাহিত হলেও তিনি সেটি অমান্য করে বহাল তবিয়তে রয়েছেন। পৌরসভার জায়গা দখল করে গড়ে তোলা স্বেচ্ছাসেবক লীগ নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয় মোট চারবার নোটিশ প্রদান করেছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু মফিজুর রহমান নোটিশের সন্তোষজনক জবাব না দিয়ে কলাম নির্মাণ ও পুরাতন ভবনের সাথে সংযুক্ত করে এবং রাস্তার দিকে আরও বর্ধিত করে ছাদ ঢালাই কাজ সম্পন্ন করে।

স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান যশোর পৌরসভার প্রশাসকের দায়িত্ব লাভের পর গেল ১ সেপ্টেম্বর তিনি মফিজুর রহমান ডাবলু’র অবৈধ স্থাপনার বিষয় নিয়ে পুনরায় নোটিশ প্রদান করেন। তবে নোটিশপ্রাপ্তির এক মাস অতিবাহিত হলেও মফিজুর রহমান ডাবলু তার অবৈধ স্থাপনা অপসারণ করেননি। বরং মফিজুর রহমান ডাবলু নোটিশের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান।

যশোর পৌরসভার প্রকৌশলী শরীফ হাসান বলেন, মফিজুর রহমান ডাবলু নোটিশের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে। আমরা আইনজীবীর মাধ্যমে আদালতের নোটিশের সন্তোষজনক জবাব দিয়েছি। এখন আদালতের নির্দেশনার অপেক্ষায় আছি।

এ প্রসঙ্গে যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু বলেন, আমি কোন ভূমিদস্যু নই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি কারো জমি দখল করিনি। একেএম মোরশেদ আমার প্রতিবেশি। তার জমির মধ্যে আমার জমি ছিল। আমার জমি আমি দখল করেছি। তিনি আরও বলেন, কাগজপত্রে পৌরসভার কোন জমি নেই। আমি আমার জমিতে মার্কেট নির্মাণ করেছি।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে রাজনীতি করা হচ্ছে : যশোরে আইনমন্ত্রী

    September 13, 2026

    কৃষ্ণনগরে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির সভাপতি ছটুর কর্মী সমাবেশ

    September 13, 2026

    যশোরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.