Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক
  • নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার : শিক্ষক গ্রেফতার
  • মারপিট, ভাংচুরসহ মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে পাইকগাছায় মানববন্ধন
  • আশাশুনিতে বিষ দিয়ে ঘেরের মাছ নিধন
  • কোটচাঁদপুর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
  • জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া যশোর সদর উপজেলা পর্যায় সম্পন্ন
  • সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে যশোরে ভক্তদের মানববন্ধন, হত্যার বিচার দাবি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে প্রয়াত নায়ক সালমান শাহ’র জন্মদিন উদযাপন

banglarbhoreBy banglarbhoreSeptember 19, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বর্ণাঢ্য আয়োজনে প্রয়াত নায়ক সালমান শাহ’র ৫৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। কাঠেরপুল যুব সংঘের আয়োজনে শহরের গাড়িখানা এলাকায় স্মৃতিচারণমূলক আলোচনা সভা, কেককাটা, সালমান শাহ’র সিনেমা প্রদর্শন ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যশোরের অসংখ্য সালমান ভক্ত অংশ নেন।

ভক্তরা বলেন, সালমান শাহকে হত্যা করা হয়েছে অথচ একটি চক্র বিভিন্নভাবে তা আত্মহত্যা বলে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। সালমান শাহের মৃত্যুর পর তারা আওয়ালীগ ও বিএনপির শাসন আমল দেখেছেন। কিন্তু ন্যায়বিচার পাননি। এবার অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে সালমান হত্যা মামলার সুষ্ঠ তদন্ত ও হত্যাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভুইয়া জানান, ১৯ সেপ্টেম্বর জন্মদিন উপলক্ষে তারা রাত ১২ টা ১ মিনিটে কেক কাটেন। এছাড়া এ উপলক্ষে প্রজেক্টরের মাধ্যমে সালমান শাহের অভিনীত বিভিন্ন সিনেমা প্রদর্শন করা হয়। এছাড়া সালমান শাহ স্মরণে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। পরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে আরও অংশ নেন সালমান ভক্ত নিয়ামুল হাসান বাবু, রিকি খান, বিকে লিটন, ফারুক হোসেন, হাবীব, নিরু, রেহান ইসলাম, সেতু, রসাফিন মুবিন, নান্টু হোসেন, প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চৌগাছায় ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক

    September 6, 2026

    নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার : শিক্ষক গ্রেফতার

    September 6, 2026

    মারপিট, ভাংচুরসহ মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে পাইকগাছায় মানববন্ধন

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.