Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক
  • যশোরে বিশ্ব হার্ট দিবস পালিত
  • যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক
  • যশোরে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • যশোরে ১ হাজার ২৭০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার
  • জমি পেল যশোরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  • জনবলের অভাব : নড়াইলে অযত্নে মুখ থুবড়ে পড়েছে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
  • যশোরে ২৫ গ্রামের মানুষের দুর্ভোগের কারণ একটি কাঁচা রাস্তা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ফটোসাংবাদিক পরাগের উপর হামলা, ক্যামেরা ভাংচুর

banglarbhoreBy banglarbhoreAugust 19, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মারামারি ছবি তোলায় হামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তর ও সমাজের কথা’র ফটোসাংবাদিক হাসফিকুর রহমান পরাগ। এ সময় তার ক্যামেরা ভাংচুর করা হয়। সোমবার বেলা ১২টার দিকে শহরের মণিহার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফটোসাংবাদিক হাসফিকুর রহমান পরাগ জানান, সোমবার বেলা ১২টার দিকে শহরের মণিহার এলাকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করার প্রস্তুতি চলছিল। এ সময় কয়েকজন যুবক মারামারি শুরু করে। তাদের মারামারির ছবি তুলছিলেন পরাগ। এ সময় ছবি তোলা দেখে কয়কেজন যুবক লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে তেড়ে আসে। তারা ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে এলোপাতাড়ি মারপিট করে। এসময় পরাগের নাইকন ডি-৭২ মডেলের ক্যামেরা ভাংচুর করা হয়। এরপর কয়েকজন সহকর্মী এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে পরাগকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল বলেন, ফটোসাংবাদিকের উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কেউ জড়িত নয়। যেহেতু আমাদের প্রোগ্রামে ঘটনা ঘটেছে, সেহেতু আমরা তার ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যবস্থা করবো।

এদিকে, এ ঘটনার পর বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ফটোসাংবাদিকের উপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ তরে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক

    September 30, 2026

    যশোরে বিশ্ব হার্ট দিবস পালিত

    September 30, 2026

    যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক

    September 29, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.