Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট
  • ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ
  • বর্ণিল আয়োজনে চাঁদের হাটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • দুর্নীতির কারণে জনগণ সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত : গোলাম রসুল
  • যশোরে গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ
  • বাংলাদেশ ফুটবলের উন্নতি দেখে আমি খুবই আনন্দিত : ডি ক্রুইফ
  • ছয় লেন প্রকল্প : যশোরে ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহে বঞ্চিত 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বাংলা নববর্ষে ‘মঙ্গল শোভাযাত্রা’র প্রস্তুতি

banglarbhoreBy banglarbhoreMarch 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
‘মঙ্গল শোভযাত্রা’র আতুরঘর খ্যাত যশোরে এবার বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করে নিতে শুরু হয়েছে প্রস্তুতিপর্ব। এই লক্ষ্যে শনিবার চারুপীঠ প্রাঙ্গনে মঙ্গল শোভাযাত্রার উপকরণ তৈরির কার্যক্রমের উদ্বোধন করেছে। উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক শিল্পী রাশেদ খান। আয়োজক সংগঠন চারপীঠের সভপতি হারুন অর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মঙ্গল শোভাযাত্রার উদ্ভাবক মাহবুব জামাল শামীম, মফিজুর রহমার রুন্নু, অধ্যক্ষ শাহিন ইকবাল, তরিকুল ইসলাম তারু, পরিতোষ বাউল প্রমুখ।

সংক্ষিপ্ত এ অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ। চারপীঠ সভাপতি সাংস্কৃতিকজন হারুন অর রশীদ জানান, ‘এবারের মঙ্গল শোভাযাত্রার থিম ‘এসো যতনে রাখি ভূবন’। শোভাযাত্রাকে বর্ণিল ও আকর্ষণীয় করতে থিমের সাথে সামঞ্জস্যপূর্ণসব উপকরণ তৈরি হবে। প্রতিবছরের মতো এবারও তা সকলের হৃদয় জয় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গল শোভাযাত্রার জনক মাহবুব জামাল শামীম বলেন,‘স্বাধীন বাংলাদেশের মানুষের জীবনকে শিল্পবিবর্জিত, গুণহীন, জড়তা, বন্দিদশা থেকে মুক্ত করে প্রাণখোলা-গুণী-রসিক-শিল্পীত জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ১৩৯২ বঙ্গাব্দে যশোর শহরে মঙ্গল শোভাযাত্রার রূপায়ণ ও প্রচলন করা হয়। এর সঙ্গে যুক্ত করা হয় সব সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে। এটি শিল্পের একটি সামাজিক আন্দোলন হিসেবে শুরু হয়।

যাতে আবহমান বাংলার নৃত্য ও বাদ্যসহ দৃশ্যমান শিল্পের আঙ্গিক ও লোক ঐতিহ্যের মোটিভ খোজা শুরু হয়, শুরু হয় শেকড়ের সন্ধানে যাত্রা। বাঙালীর এ শিল্পের আঙ্গিক ও লোক ঐতিহ্যে সর্বদা সমুন্নত ও অক্ষুণ্ন থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

যশোরে বাংলা নববর্ষে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট

    September 26, 2026

    ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ

    September 26, 2026

    মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.