Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
  • জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • কৃষ্ণনগরে চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন খোকন
  • ছেলে হত্যা : জামিনে বেরিয়ে মারা গেলেন বাবা!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ

banglarbhoreBy banglarbhoreFebruary 2, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
রোববার বিকেলে শহরের প্রাণকেন্দ্র ভৈরব চত্বরে এই সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু। এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তসলিম উর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ যশোর জেলা সমন্বয়ক শাহজাহান আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি যশোর জেলার সাবেক সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচারী শেখ হাসিনার মতো শতাধিক পণ্যের উপর ভ্যাট আরোপ করেছে। বাজার সিণ্ডিকেটের ভাঙতে ব্যর্থ হচ্ছে। এই পূর্ববর্তী সরকারের মতো বাজার সিণ্ডিকেটের মদদ দিচ্ছে এবং বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে ব্যর্থ হচ্ছে। জাতিগত সম্প্রীতি রক্ষা করতেও ব্যর্থ।

নেতৃবৃন্দ বলেন, সরকার আইন-শৃঙ্খলার উপর নিয়ন্ত্রণ আনতে পারছে না। সারাদেশে আইন-শৃঙ্খলার অবস্থা ভঙ্গুর। দখলদারিত্ব এখনো বিদ্যমান। এছাড়া রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে দল গঠনের চেষ্টা চলছে অতীতের মত। নারীদের ফুটবল খেলা, সংঙ্গীত অনুষ্ঠানের উপর হামলা চলছে। হেলমেট বাহিনীর ন্যায় নতুন বাহিনী যখন তখন যেখানে সেখানে হামলা করছে। তার প্রতিবাদ করলে পুলিশ হামলা করছে।
নেতৃবৃন্দ আরও বলেন, যদি সরকার প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ঘোষণা না দেয় বাজার সিণ্ডিকেট না ভেঙে দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে বিগত স্বৈরাচারী সরকারের মতো এই সরকার আন্দোলনের মুখে পরবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাম গণতান্ত্রিক জোটে বিক্ষোভ মিছিল সমাবেশ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

    October 8, 2026

    যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড

    October 8, 2026

    ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.