Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ
  • চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু
  • যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের হয়রানির অভিযোগ
  • যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
  • যশোরে তিন বাড়িতে চুরি সোনা-রূপা ও টাকা লুট
  • নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন
  • যশোরে ইসকনের কেন্দ্রীয় নেতাদের সাথে শিপ্রা ঘোষের পরিবারের সাক্ষাত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিএনপি কর্মী গুমের অভিযোগে মামলা

সাবেক এসপি আনিসসহ আসামি ৭ পুলিশ
banglarbhoreBy banglarbhoreAugust 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে সদর উপজেলার কিসমত নওয়াপাড়া গ্রামের বিএনপিকর্মী মোহাম্মদ মাসুমকে গুমের অভিযোগে সাবেক পুলিশ সুপার ও বর্তমান নৌ পুলিশে সংযুক্ত ডিআইজি আনিসুর রহমানসহ ৭ পুলিশ সদস্যের নামে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাসুমের মামা কুদ্দুস আলী বাদী হয়ে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী রূহিন বালুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামিরা হলেন, যশোর কোতোয়ালি থানার সাবেক ওসি শিকদার আক্কাস আলী, এসআই আবু আনসার, কনস্টেবল হাফিজ, কনস্টেবল অভিজিৎ, কনস্টেবল সাঈদ, কনস্টেবল হাসনাত।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়ার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ মাসুম বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। ২০১৫ সালের ৩ আগস্ট তিনি সরকার বিরোধী রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। ওই দিন বাড়ি ফেরার পর রাত সাড়ে ১১টার দিকে এসআই আবু আনসার সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে এবং পুলিশের গাড়িতে উঠায়। এ সময় মাসুমের মামা মামলার বাদী আটকের কারণ জানতে চাইলে তারা জানায়- ‘ও বড় নেতা হয়ে গেছে; ওকে মেরে ফেলা হবে’। পরের দিন থানায় গিয়ে তাকে হাজতে পাওয়া যায়। কিন্তু পুলিশ তাকে আদালতে সোপর্দ করেনি। তারপর থেকে মাসুমের আর কোন খবর মেলেনি।

অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, মাসুমের স্বজনদের ধারণা তাকে পুলিশ হেফাজতে হত্যার পর গুম করা হয়েছে। তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমান এবং ওসি শিকদার আক্কাস আলীর নির্দেশ মাসুমকে গুম করা হয়েছে। ওই সময় থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি। বর্তমান সময়ে পরিবেশ অনুকূলে আসায় ন্যায়বিচার পেতে আদালতের স্মরণাপন্ন হয়েছেন।
##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ

    October 5, 2026

    চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

    October 5, 2026

    প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.