Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিনামূল্যে ছাগল বিতরণ

banglarbhoreBy banglarbhoreSeptember 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার পৌর উত্তর থানার উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১৮ জন পিছিয়ে পড়া মানুষের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার শহরের পূর্ববারান্দী মোল্লাপাড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ছাগল বিতরণ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসুল বলেন, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের আপামর জনতার পাশে সবসময় থাকার চেষ্টা করে তারই অংশ হিসেবে ১৮জন পিছিয়ে পড়া মানুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। যাতে করে এর মাধ্যমে ভবিষ্যৎতে তারা সাবলম্বী হতে পারেন।

তিনি আরোও বলেন, সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে রাষ্ট্রের দাঁড়ানোর দায়িত্ব ছিল। কিন্তু অতীতের কোনো সরকারই সে দায়িত্ব পালন করেনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড আরোও বৃহৎ পরিসরে করবে।

অনুষ্ঠানে পৌর উত্তর থানার আমীর নূর-ই-আলী নূর মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক শামছুজ্জামান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা, থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহমান, কর্মপরিষদ সদস্য বদরুজ্জামান, আনোয়ারুল ইসলাম, অধ্যাপক আব্দুল মজিদ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.