Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিপুল পরিমাণ স্পিরিটসহ আটক এক

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অন্তবর্তী জামিন
banglarbhoreBy banglarbhoreOctober 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বসুন্দিয়ার হরিজন পাড়া থেকে রেক্টিফাইড স্পিরিট ও বিদেশিমদসহ রাজেন্দ্র কুমার বাঁশফোড়কে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা। শনিবার রাত নয়টার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের হরিজনপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ সময় ঘর তল্লাশি করে ৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। ঘরের খাটের নিচে থাকা একটি বস্তা থেকে ওই পাঁচ কেজি স্পিরিট বের করা হয়। এ সময় আরও একটি বিদেশি মদের বোতলও পাওয়া যায়। পরে এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের উপপরিদর্শক এসএম শাহীন পারভেজ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন জানান, রেক্টিফাইড স্পিরিট এক প্রকার ওষুধ যা হোমিও চিকিৎসায় ব্যবহৃত হয়। কিন্তু রাজেন্দ্র কুমার বাঁশফোড় ওই এলাকার মানুষের মাঝে নেশা জাতীয় দ্রব্য হিসেবে বিক্রি করছিলেন। তাৎক্ষনিক একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। তিনি আরও জানান, রাজেন্দ্র কুমার বাঁশফোড় এলাকার চিহ্নিত মাদক কারবারী এবং সেবনকারী।

এদিকে, আদালত সূত্র জানায়, রাজেন্দ্র কুমার বাঁশফোড়কে আটকের খবরে স্থানীয় হরিজনরা একত্রিত হয়ে আদালত চত্বরে হাজির হয়। আদালতের সামনে তারা রাজেন্দ্রকে ছাড়ার জন্য আকুতি জানায়। এবং শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে তার জামিন প্রার্থনা করেন। রাজেন্দ্র কুমার বাঁশফোড় পক্ষের আইনজীবী জানান, শারদীয় দুর্গোৎসবের বিষয়টি বিবেচনা করে আদালত আসামিকে একদিনের অন্তর্বর্তীকালিন জামিন দিয়ে মঙ্গলবার তাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.