বাংলার ভোর প্রতিবেদক
বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে যশোরে বিশ্ব হাত ধোয়া দিবস ও বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ ও ‘হাতে দেখলে সাদা ছড়ি এগিয়ে এসে সহায়তা করি’ এই দুই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে যশোরে বিশ্ব হাত ধোয়া দিবস ও বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার দিবস দুটি উপলক্ষে যশোর কালেক্টারেট চত্বরে পৃথকভাবে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
অনুষ্ঠান দুটিতে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শাহীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
এদিকে বিশ্ব হাত ধোয়া দিবস দিবস উপলক্ষে কালেক্টরেট চত্বরে হাত ধোয়া প্রদর্শন করা হয়।
শিরোনাম:
- দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
- ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
- সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরার আবেদন যাচাই সভা অনুষ্ঠিত
- ভবন প্রস্তুত হলেও চালু হয়নি নড়াইল ২৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসা সেবা ব্যাহত
- নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
- সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার
- বাংলাদেশি সন্দেহে নোমান্সল্যান্ডে দুদিন আটকে ভারতীয় নাগরিক

